editor
প্রকাশিত: 7:59 PM, April 12, 2026
যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাক্ষরিত ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে সিলেটে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
রবিবার (১২ এপ্রিল) বিকেল ৪টা থেকে নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়।
কর্মসূচির শুরুতে এই চুক্তির কুপ্রভাব এবং মার্কিন সাম্রাজ্যবাদের ভূমিকার সমালোচনা করে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন সুমন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে গত ৯ ফেব্রুয়ারি অন্তর্র্বতীকালীন সরকার বিদায়বেলায় মার্কিনিদের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে। এটি মূলত একটি গোলামি চুক্তি।
বক্তারা অবাক বিস্ময় প্রকাশ করে বলেন, সাধারণত বাণিজ্য বা পররাষ্ট্র উপদেষ্টা এ ধরনের চুক্তিতে নেতৃত্ব দেন, কিন্তু এই চুক্তিতে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা, যিনি বর্তমানে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তার বাণিজ্য ঘাটতি দূর করার অজুহাতে বাংলাদেশের ওপর শুল্ক ও শুল্ক-বহির্ভূত নানান অসম শর্ত চাপিয়ে দিয়েছে।
গণস্বাক্ষর চলাকালীন জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসান, উদীচীর সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, চা-শ্রমিক ট্রেইড ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক মনীষা ওয়াহিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল।
সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন কর্মসূচির শেষ পর্যায়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি এই চুক্তি বাতিল না করে, তবে জনগণ তা বাতিল করার দায়িত্ব কাঁধে তুলে নেবে। এই চুক্তির ফলে জনজীবনে যে বিপর্যয় নেমে আসবে, তা প্রতিহত করতে কমিউনিস্ট পার্টি রাজপথে থাকবে। চৌহাট্টা পয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর প্রদান করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন