editor
প্রকাশিত: 10:54 AM, August 28, 2024
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম আমেরিকানরা গুরুত্বপূর্ণ। ২০২০ সালে গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোতে ডেমোক্রেটরা খুব কম ব্যবধানে জয়ী হয়েছে। এবারের নির্বাচনে মুসলিম আমেরিকানরা উল্লেখযোগ্য ব্যবধান গড়ে দিতে পারেন। তাদের ভোটের ক্ষেত্রে একটি বিষয়ই অগ্রাধিকার পেতে পারে। তাহলো- গাজা যুদ্ধ। এ বিষয়ে অনলাইন আল জাজিরায় একটি নিবন্ধ লিখেছেন মোগাদেহ কনসাল্টিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ইনস্টিটিউট ফর সোশ্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং-এর সাবেক রিসার্স ডিরেক্টর ডালিয়া মোগাহেদ এবং ইনস্টিটিউট ফর সোশ্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং-এর ডিরেক্টর অব রিসার্স সাহের সেলোদ। এতে তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার শতকরা প্রায় একভাগ হলেন মুসলিম। তবে তারা ভোটিং ব্লক হিসেবে গুরুত্বপূর্ণ। কারণ, তারা সুইং স্টেটগুলোতেই বেশি বসবাস করেন। এসব সুইং স্টেটের হিসাবনিকাশ সামান্য এদিক ওদিক হলেই ফল গড়বড় হয়ে যেতে পারে।
আগের চেয়ে এবারের নির্বাচনে মুসলিম সম্প্রদায় দৃশ্যত একটি বিষয়ে একাট্টা হয়েছে। তাহলো গাজা যুদ্ধ। মুসলিম ভোটারদের সবচেয়ে বেশি সমর্থন যে প্রার্থী পাবেন তিনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি থাকতে হবে। ইনস্টিটিউট ফর সোশ্যাল পলিশি অ্যান্ড আন্ডারস্ট্যার্ন্ডি-এর প্রকাশিত নতুন গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। তারা এই গবেষণা করেছে এমগাজে অ্যান্ড চেঞ্জ রিসার্সের সঙ্গে। জুনে এবং জুলাইয়ের শুরুতে তিনটি সুইং স্টেট- জর্জিয়া, পেনসিলভ্যানিয়া এবং মিশিগানের মুসলিমরা কেমন সাড়া দেবেন এবারের নির্বাচনে তার ওপর ভিত্তি করে একটি জরিপ চালানো হয়েছে। ২০২০ সালে এসব রাজ্যের মুসলিমরা ছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সবচেয়ে বড় সমর্থক। কিন্তু গাজা যুদ্ধের ফলে তারা কোনদিকে মোড় নেবেন তা জানতে গবেষণা করা হয়েছে। জরিপে দেখা গেছে, ২০২০ সালে মুসলিমদের শতকরা প্রায় ৬৫ ভাগ মুসলিম ভোটার ভোট দিয়েছেন জো বাইডেনের পক্ষে। ওই রাজ্যগুলোতে তিনি খুব কম মার্জিনে জয়ী হয়েছেন। ফলে এটা পরিষ্কার যে, জো বাইডেনের জয়ে মুসলিম ভোটারদের বড় অবদান ছিল। তিনি জর্জিয়াতে ১২০০০ ভোটে জিতেছেন। এ রাজ্যে মোট কমপক্ষে ৬১ হাজার মুসলিম ভোট দিয়েছেন। বাইডেন পেনসিলভ্যানিয়ায় জিতেছেন ৮১ হাজার ভোটে। এই রাজ্যে মুসলিমদের মধ্যে এক লাখ ২৫ হাজার জন ভোট দিয়েছেন। জরিপে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার আগে শতকরা মাত্র ১২ ভাগ মুসলিম বলেছেন, তারা বাইডেনকে ভোট দেবেন। ফলে তার প্রতি সমর্থনে এটা এক নাটকীয় পরিবর্তন। তবে বাইডেন সরে যাওয়ার পর প্রেসিডেন্ট পদে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন কমালা হ্যারিস। গাজা যুদ্ধ মুসলিম ভোটারদের ঐক্যবদ্ধ করেছে। তারা এটাকে বড় একটি ইস্যু হিসেবে দেখছেন।
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
3 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
3 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি