editor
প্রকাশিত: 11:43 AM, October 11, 2021

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পলের একটি বারে গোলাগুলির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
রোববার স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে সেন্ট পলের একটি বার থেকে পুলিশের কাছে ফোনকল আসে। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানিয়েছেন মুখপাত্র স্টিভ লিন্ডার্স।
ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। অপরদিকে আহত অবস্থায় ১৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই ঘটনার বেশ কিছু ফুটেজ এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সেন্ট পলের পুলিশ প্রধান টড অ্যাক্সটেল বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় এক নারী নিহত হয়েছে। এই ঘটনায় আমরা শোকাহত। বারের মধ্যে তার প্রিয়জন এবং অন্যান্য লোকজনের সামনেই তাকে হত্যা করা হয়েছে।
চলতি বছর এ নিয়ে সেন্ট পল শহরে ৩২টির মতো এমন ঘটনা ঘটল। গত বছর ওই শহরে মোট ৩৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হামলার ঘটনা বেড়ে গেছে।
ডিএসএস / ১১ অক্টােবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন