editor
প্রকাশিত: 5:45 PM, October 6, 2021

জনসন অ্যান্ড জনসনের করোনার টিকা ফাইল ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক ::
জনসন অ্যান্ড জনসন তাদের করোনার টিকার বুস্টার ডোজের অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে আবেদন করেছে। খবর এএফপির।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এফডিএর কাছে এই আবেদন করে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। অনুমোদন পেলে ১৮ বছরের বেশি বয়সী ব্যক্তিদের এই ডোজ দেওয়া হবে।
জনসন অ্যান্ড জনসনের গবেষণা ও উন্নয়ন বিভাগের বৈশ্বিক প্রধান মাথাই মাম্মেন বলেন, ‘যাঁরা আমাদের করোনার টিকার এক ডোজ নিয়েছেন, তাঁদের বুস্টার ডোজ দিলে শরীরে সুরক্ষার মাত্রা ৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। পরীক্ষা চালিয়ে এমনটাই দেখা গেছে।’
জনসন অ্যান্ড জনসন বলছে, তাদের টিকার প্রথম ডোজ নেওয়ার ছয় মাস পর বুস্টার ডোজ নিলে সুরক্ষাব্যবস্থা শক্তিশালী হয়। পরীক্ষায় দেখা গেছে, বুস্টার ডোজ নেওয়ার মাত্র ১ সপ্তাহ পর শরীরে অ্যান্টিবডির পরিমাণ ৯ গুণ বৃদ্ধি পায়। ৪ সপ্তাহ পর অ্যান্টিবডির মাত্রা বেড়ে দাঁড়ায় ১২ গুণ। সব বয়সী ব্যক্তির ক্ষেত্রে এই হার একই বলে দেখা গেছে।
গতকাল এফডিএ জানায়, মডার্নার টিকার বুস্টার ডোজ অনুমোদনের বিষয়ে সংস্থার উপদেষ্টা কমিটির সদস্যরা ১৪ অক্টোবর আলোচনায় বসবেন। এর পরদিন ১৫ অক্টোবর জনসন অ্যান্ড জনসনের বুস্টার ডোজ নিয়ে তাঁরা আলোচনা করবেন।
গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ফাইজার ও মডার্নার করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করে।
এফডিএ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে ফাইজারের করোনার টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে দেশটিতে গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও করোনায় সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এই টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। গত মাসে প্রেসিডেন্ট বাইডেন ফাইজারের টিকার বুস্টার ডোজ নেন।
ডিএসএস / ৬ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন