editor

প্রকাশিত: 11:07 AM, September 30, 2026

যুবদলের পর আসছে স্বেচ্ছাসেবক দল সিলেটে নেতৃত্বে ওঠার লড়াইয়ে যারা

যুবদলের পর আসছে স্বেচ্ছাসেবক দল সিলেটে নেতৃত্বে ওঠার লড়াইয়ে যারা

6

# কেন্দ্রজুড়ে পুনর্গঠন হাওয়া, জেলা ও মহানগরে শীর্ষ পদ বাগাতে জোর লবিং

# রাজপথের ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মূল্যায়নের প্রত্যাশা তৃণমূলে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সারা দেশব্যাপী সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নতুন কমিটি অনুমোদনের কাজ জোরদার করেছে কেন্দ্রীয় হাইকমান্ড। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কেন্দ্রীয় যুবদল সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। যুবদলের ঘোষণার পর থেকেই সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগর শাখার নতুন কমিটি।

5

দলীয় সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই ঘোষিত হতে যাচ্ছে এ দুই ইউনিটের নতুন নেতৃত্ব। নতুন কমিটিতে স্থান পেতে এবং জেলা ও মহানগরের মূল কাণ্ডারি হতে সম্ভাব্য পদপ্রার্থীরা কেন্দ্র ও স্থানীয় পর্যায়ে জোর দৌড়ঝাঁপ ও লবিং চালিয়ে যাচ্ছেন।

1

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ দুই পদে আলোচনায় রয়েছেন দলের একাধিক অভিজ্ঞ ও পরিচিত মুখ। সভাপতি পদে শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, সদস্য সচিব আফছার খান, যুগ্ম আহ্বায়ক রুমেল ইবনে রাজ্জাক এবং যুগ্ম আহ্বায়ক আবু আনসারী।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নিতে সক্রিয় রয়েছেন একঝাঁক প্রাণবন্ত নেতা। আলোচনায় যাদের নাম শীর্ষে রয়েছে, তারা হলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহানগরের বর্তমান যুগ্ম আহ্বায়ক রুনু আহমদ, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আবু মোহাম্মদ তাহের এবং যুগ্ম আহ্বায়ক উসমান হারুন পনি।

3

একইভাবে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি নিয়েও নেতাকর্মীদের আগ্রহ ও উদ্দীপনা চরমে। জেলা সভাপতি পদের রেসে শক্ত অবস্থানে রয়েছেন বর্তমান কমিটির সদস্য সচিব শাকিল মুর্শেদ, যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা এবং যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।

অপরদিকে, জেলা কমিটির সাধারণ সম্পাদক পদের লড়াইয়ে জোর আলোচনায় রয়েছেন বর্তমান যুগ্ম আহ্বায়ক সৈয়দ সারোয়ার রেজা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমন এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথের ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, আনুগত্য এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির ওপর ভিত্তি করেই কেন্দ্র থেকে জেলা ও মহানগরের শীর্ষ নেতৃত্ব বেছে নেওয়া হবে। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের হাতেই উঠবে সিলেট স্বেচ্ছাসেবক দলের আগামী দিনের কাণ্ডারির দায়িত্ব।

8

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শাহপরান থানা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৪১ সদস্য কমিটি গঠন

শাহপরান থানা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ৪১ সদস্য কমিটি গঠন

5 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আওতাধীন শাহপরান থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 2 অসীম

মেধা ও মননের বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় অধ্যক্ষের

মেধা ও মননের বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় অধ্যক্ষের

8 শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 7

কানাইঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দীন

কানাইঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী সালাহউদ্দীন

6 আসন্ন কানাইঘাট পৌরসভা নির্বাচনকে ঘিরে সিলেটের স্থানীয় রাজনীতিতে চাঙ্গা হয়ে উঠেছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর

চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময়

চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময়

2 দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে

আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল

আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল

2 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিলেট সদরে নির্বাচনী হাওয়া বিএনপির মনোনয়ন দৌড়ে চার হেভিওয়েট, সরগরম মাঠ

সিলেট সদরে নির্বাচনী হাওয়া বিএনপির মনোনয়ন দৌড়ে চার হেভিওয়েট, সরগরম মাঠ

4 দেশজুড়ে বেজে উঠেছে নির্বাচনী সুর। সেই সুরের সবচেয়ে শক্তিশালী প্রতিধ্বনি এখন শুনা যাচ্ছে আধ্যাত্মিক নগরী সিলেটের হৃৎপিণ্ড সিলেট সদর

জেল-জুলুম ও হুলিয়া উপেক্ষা করে রাজপথে অদম্য রুবেল ইসলাম

জেল-জুলুম ও হুলিয়া উপেক্ষা করে রাজপথে অদম্য রুবেল ইসলাম

5 প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, দমন-পীড়ন কিংবা বারবার কারাবরণÑকোনো কিছুই দমাতে পারেনি রাজপথের আপসহীন ছাত্রনেতা রুবেল ইসলামকে। সিলেটের ছাত্ররাজনীতিতে ত্যাগ, সাহসিকতা

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রকি

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় রকি

2 দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা ও কারাভোগের কারণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা

1
5