editor
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬
সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খাঁন জুয়েলের মাতা নূরজাহান বেগমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পারভেজ খাঁন জুয়েলের মাতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মা হারানো যে কোনো সন্তানের জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
মরহুমা নূরজাহান বেগম গত ৩০ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তানাদিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, যুবদল নেতার মাতার মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
2 পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের
5 জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
6 মহান মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর জিন্দাবাজার এবং ৩৬ নং ওয়ার্ডের বালুচরে পৃথক আলোচনা
4 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 8 শুক্রবার (০১ মে)
8 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
5 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট
4 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
3 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়