editor
প্রকাশিত: 9:48 PM, August 30, 2024
মৌলভীবাজারের বড়লেখায় ভারত থেকে নিয়ে আসা চোরাই গরু উদ্ধারে সহযোগিতা ও বিজিবিকে হস্তান্তর করায় শাজাহান আহমদ (৩০) নামে এক পানচাষীকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহতের ভাই ইব্রাহিম আলীর সিআর মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে থানার ওসি বৃহস্পতিবার (২৯ আগস্ট) অভিযুক্ত ৯ ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছেন।
গত ৮ আগস্ট সকালে সীমান্তবর্তী একটি টিলা থেকে শাহজান আহমদের লাশ উদ্ধার করে এলাকাবাসী। তিনি দুই সন্তানের জনক ও উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামের ষাটঘরি এলাকার মৃত ইছমাইল আলীর ছেলে। তখন থানা পুলিশ কর্মস্থলে না থাকায় ইউএনও’র নির্দেশে আইনি প্রক্রিয়া ছাড়াই স্বজনরা তার লাশ দাফন করেন।
এলাকাবাসী ও মামলার বিবরণে জানা গেছে, নিহত শাজাহান আহমদ পান চাষ করে জীবন-জীবিকা নির্বাহ করতেন। পক্ষান্তরে সীমান্তবর্তী বোবারথল এলাকার আব্দুল বাছিত, রুবেল আহমদ, সেলিম উদ্দিন, জসিম উদ্দিন, সুনাম উদ্দিন, ছাদিক আহমদ, কুতুব উদ্দিন প্রমুখ চোরাচালান কারবারী, বিভিন্ন হত্যা ও ডাকাতির সাথে জড়িত ও বিভিন্ন মামলার আসামী। বিবাদীগণ ইতিপূর্বে নিহত শাজাহান আহমদ ও তার ভাই ইব্রাহিম আলীর পালিত দুইটি গরু জোরপূর্বক নিয়ে যায়।
এ ব্যাপারে এলাকায় বিচার প্রার্থী হলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। অপরদিকে প্রায় ৪ মাস পূর্বে বিবাদীরা ভারত হতে দুইটি গরু চুরি করে নিয়ে আসার সময় স্থানীয় লোকজন এবং ভারতের লোকদের হাল্লা চিৎকার নিহত শাজাহান আহমদ (ভিকটিম) দেখে ফেলে। শাজাহান আহমদ স্থানীয়দের নিয়ে বিবাদীগনের নিকট থেকে চোরাই গরুগুলো উদ্ধার করে বিজিবির নিকট হস্তান্তর করেন। এই আক্রোশে পরিকল্পিতভাবে বিবাদীরা ৫ আগস্ট থেকে ৮ আগস্টের মধ্যে যে কোনো সময় দেশে উদ্ভুদ চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে শাজাহান আহমদকে হত্যা করে পানপুঞ্জির দক্ষিণ পাশের টিলার নির্জন স্থানে ফেলে রাখে। ৮ আগস্ট শাজাহানের গলাকাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে এলাকাবাীস।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আদালতের নির্দেশে নিহত শাজাহান আহমদের ভাইয়ের দাযের করা হত্যা মামলাটি থানায় রেকর্ড করে বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে আদালতে এফআইআর প্রেরণ করেছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে