editor
প্রকাশিত: 1:46 PM, September 22, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জ জেলার ছাতক থানার ওসি হিসেবে সনজুর মোরশেদ ১২ সেপ্টেম্বর যোগদান করেছিলেন। শাল্লা থানা থেকে ছাতক থানায় যোগদান করার ১১ দিনের মাথায় ২২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তার বদলির নির্দেশ আসে।
সেখানে মাত্র ২ মাস ১০ দিন ওসি হিসেবে চেয়ারে বসে তিনি কয়েকটি গ্রামের মানুষকে অন্যায় কার্যক্রম থেকে মুখ ফিরিয়ে আনতে সক্ষম হন। তার মাধ্যমে আলোর ছোঁয়া দেখেছিলেন শাল্লাবাসী। এসব কার্যক্রমের সচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় সবার প্রশংসা পেয়েছিলেন তিনি।
যোগদানের পর সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ছাতক থানাকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, জুয়া ও নদীকে চাঁদাবাজ মুক্ত করার ঘোষণা দেন নবাগত ওসি মোরশেদ। তিনি পেশাদার চুর ডাকাতদের আত্মসমর্পণ করার জন্য পুরস্কার হিসেবে পুনর্বাসন করার ঘোষণা দেন।
রোববার থানার এসআই হাবিবুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সুরমা নদীতে যান এবং নৌকাযোগে নৌযান চাঁদামুক্ত রাখতে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে মাইকিং করেন ওসি সনজুর মোরশেদ।
এসব সাফল্য ও মেধা দেখে বাংলাদেশ পুলিশপ্রধান (আইজিপি) বেনজীর আহমদের সুদৃষ্টি পড়ে ওসি সনজুর মোরশেদের ওপর। ফলে দুর্নীতিগ্রস্ত কক্সবাজার জেলায় পদায়নের লক্ষ্যে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সারা বাংলাদেশ থেকে ৮ জন দক্ষ, চৌকস ও মানবিক ওসি চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। তাদের মধ্যে অন্যতম হলেন ছাতক থানার নবাগত ওসি সনজুর মোরশেদ। তিনি নেত্রকোনা জেলার মদন উপজেলার বাসিন্দা।
ছাতক-দোয়ারাবাজার জোনের সার্কেল এএসপি বিল্লাহ আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন