editor

প্রকাশিত: 7:54 PM, July 22, 2026

রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে: কয়েস লোদী

রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে: কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, চব্বিশের রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে, দেড় সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে একদলীয় শাসনের জাতাকল থেকে আমরা গণতান্ত্রিকধারায় প্রবেশ করেছি। জুলাই গণ-অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন আমাদের অন্যায়ের বিরুদ্ধে ঐক্য, সাহস এবং গণমানুষের শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

তিনি আরও বলেন আমরা বিশ্বাস করি, একটি জাতির অগ্রযাত্রায় সংস্কৃতি অন্যতম চালিকাশক্তি। সুস্থ সাংস্কৃতিক চর্চা মানুষের মধ্যে দেশপ্রেম, মানবিকতা, নৈতিকতা ও সম্প্রীতির বীজ বপন করে। তাই সাংস্কৃতিক কর্মীদের দায়িত্ব কেবল শিল্পচর্চায় সীমাবদ্ধ নয়, সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও তাঁদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বুধবার (২২ জুলাই) নগরীর দরগাহ গেইট সোলেমান হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে প্রকাশিত ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার প্রধান সমন্বয়কারী সাজন আহমদ সাজু’র সভাপতিত্ব এবং সমন্বয়কারী জুবায়ের আহমদ ও সদস্য কবি মুন্নি আক্তারের সঞ্চালনায় অনুষ্টানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, কবি এবিএম সোহেল রশিদ,সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেট এর আহবায়ক ডা. শামিমুর রহমান, সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট এর আহবায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেট এর সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপি।

কবি সাজ্জাদ আহমদ সাজুর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর,কবি জগলুল হক, কবি সুয়েজ হোসেন, অনলাইন একটিভিস্ট বাপ্পু দত্ত, সমাজকর্মী মিছবাহ আহমদ জেহীন, কবি জগলুল হক, কবি শান্তা কামালী, কবি নিশাত ফাতেমা, কবি কাওসার আরা বিথী, কবি আশালতা, সমাজকর্মী সাইদ মাহমুদ ওয়াদুদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট নেতা সাহেল আহমদ নয়ন, শামিম আহমদ, শহীদ নূর, সালাম আহমদ, জুয়েল আহমদ, কবি সুফি আকবর, ছড়াকার ইলহাম সাদী, কবি রিপন মিয়া, অভিনেতা কামাল আহমদ, অভিনেতা হাফিজুল ইসলাম, কবি দচএক্সত ফাহিম, সংগীত শিল্পী প্রিয়দর্শন দত্ত পাভেল,গীতিকবি কুবাদ বখত রুবেল, নৃত্য প্রশিক্ষক সিনিয়া দাস ঝুমা, আলমগীর হোসেন, আকমল খান, জাবেদ হোসেন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে