editor
প্রকাশিত: 5:13 PM, February 27, 2025
সিলেটের সময় :: পবিত্র মাহে রজমান উপলক্ষে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে এর উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মধ্যে ফুডপ্যাক বিতরন করা হয়েছে। গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল, ছোলা, পিয়াজ, আলু, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। প্রায় ৩ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে এই ফুডপ্যাক বিতরণ করা হয়।
হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি মো. জমির আলীর সভাপতিত্বে ও সাজ্জাদুর রহমান আলমের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আখতার ফারুক, পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. জায়েদুল হক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ সুহিন, সহ-সাংগঠনিক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক রকিবুল ইসলাম, অফিস সম্পাদক মোস্তাকিম রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক নূর আমিন, ক্রীড়া সম্পাদক এ আর ফাহিম, সদস্য, কামরান আহমদ আল-আমিন প্রমুখ। অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে’র চেয়ারম্যান হাজী বাবুল মিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছর বন্যা, রজমান, ঈদ সহ বিভিন্ন দুর্যোগ ও উৎসবে গরীব-অসহায়দের আর্থিক সাহায্য ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বাবুল মিয়া ফাউন্ডেশনের পাশাপাশি সমাজের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন