editor

প্রকাশিত: 1:12 PM, February 17, 2026

রমজানের আগেই সিলেটে লেবুতে আগুন

রমজানের আগেই সিলেটে লেবুতে আগুন

2

বছরের অন্যান্য মাস যেভাবেই কাটুক আর না কাটুক তবে রমজান মাসটি ব্যতিক্রম। এমাসে রোজদারদের লেবুর চাহিদা থাকে বেশি। রমজান মাস আসলে হঠাৎ করে দাম বেড়ে যায়। এর কোন ব্যতিক্রম ঘটে নেই সিলেটের বিভিন্ন বাজারে।

1

কাজিরবাজার, রিকায়বিবাজার, সুবিদবাজার, কাজিটুলা, আম্বরখানা বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহে লেবুর দাম হঠাৎ বেড়ে আকাশ চুম্বী হয়ে পড়েছে।

1

ক্রেতাদের নাগালের বাইরে বিষম চাপে ফেলেছে তাদের। সিলেটের বিভিন্ন কাঁচাবাজারে গত এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে প্রতি হালি লেবু ৪০-৫০ টাকায় বিক্রি হতো, সেখানে বর্তমানে তা বেড়ে ১০০-১২০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ এক সপ্তাহেই হালিতে বেড়েছে ৮০ টাকা। বর্তমানে প্রতি পিস লেবু ৩০ টাকা করে বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

ক্রেতা বাহার উদ্দিন বলেন, এক সপ্তাহ আগেও ৫০-৬০ টাকায় হালি লেবু কিনেছি। এখন ১০০-১২০ টাকা দিতে হচ্ছে। সাধারণ মানুষের জন্য এটা অনেক বেশি। লেবু নিতে এসে রাবিয়া বলেন, রমজানকে সামনে রেখে লেবু এখন বিলাসী পণ্যের মতো হয়ে গেছে। আগে তরকারি বা ভাতের সঙ্গে নিয়মিত খেতাম, এখন দাম বেশি হওয়ায় কিনতে পারছি না। অন্যদিকে বিক্রেতা কাদের বলেন, আমরা নিজেরা বেশি লাভ করছি না। পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। আরেক বিক্রেতা কাইয়ুম বলেন, শীতের শেষ দিকে লেবুর সরবরাহ কমে যায়। নতুন মৌসুমের লেবু আসতে এখনও সময় লাগবে।

তাই এই সময়টাতে দাম সাধারণত বেশি থাকে। ব্যবসায়ীরা বলেন, নতুন মৌসুমের লেবু বাজারে আসা শুরু করলে দাম কিছুটা কমতে পারে। তবে বর্তমানে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উচ্চমূল্য অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর বিভিন্ন বাজারেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

1

সরেজমিনে দেখা গেছে, খুচরা বিক্রেতারা লেবু সাজিয়ে রেখে ৩০ টাকা পিস দরে বিক্রি করছেন। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়া এবং পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে এই প্রভাব পড়েছে। বাজারে পোল্ট্রি মুরগির দাম কমলেও অস্থিতিশীল রয়েছে অনেক রমজানে অন্যান্য দ্রব্যাদি। খেজুর ফল ফ্রুট সবকিছুর দাম উগ্রগতি। রমজান মাসে পূন্যের দাম সঠিক রাখতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সিলেটবাসী। জনস্বার্থে বাজার মনিটরিং করার অনুরোধ জানায় ভুক্তভোগীরা।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

5 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

3 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

4 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

2 আব্দুর রহমান: 8 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

4 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

8 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

1
4