editor

প্রকাশিত: 10:47 PM, February 9, 2025

রমজানের পূর্বেই সিলেট মহানগরবাসী ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার জোর দাবী

রমজানের পূর্বেই সিলেট মহানগরবাসী ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার জোর দাবী

সিলেটের সময় :: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের সাপ্তাহিক ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবী জানিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, প্রতিবছর পবিত্র মাহে রমজান মাস আসলেই ভাসমান হকারদের দখলে চলে যায় ফুটপাত ও সিলেট মহানগরীর প্রায় রাস্তা। সিলেট মহানগরীতে যানজট সৃষ্টির প্রধান কারণ হচ্ছে হকার বা ভ্রাম্যমান ব্যবসায়ী সহ যত্রতত্র অবৈধ পার্কিংয়ের ফলে রাস্তা ও ফুটপাত দখল। নগরীর প্রতিটি অলিগলিতে সরু রাস্তাগুলোতে যেখানে-সেখানে গাড়ি পার্কিং করে রাখা হয়। ফুটপাতের পাশাপাশি রাস্তার বেশিরভাগ অংশই হকার ও অবৈধ পার্কিংয়ের দখলে। ফলে প্রতিটি রাস্তায় যানজট লেগেই আছে। বন্দরবাজার, সুরমা মার্কেট পয়েন্ট, জিতু মিয়ার পয়েন্ট, জিন্দাবাজার, জল্লারপার, রিকাবীবাজার, আম্বরখানা, শাহী ঈদগাহ, টিলাগড়, মেজরটিলা, শিবগঞ্জ, শাহজালাল উপশহর, মেন্দিবাগ, সোবহানীঘাট, মীরবক্সটুলা, কাজিটুলা সহ নগরীর প্রায় প্রধান সড়ক সহ অলিগলিতে জুড়ে রয়েছেন ভাসমান বিক্রেতারা ও অবৈধ গাড়ি পার্কিং। সভা থেকে পবিত্র মাহে রমজানের পূর্বেই সিলেট মহানগরীর যানজট নিরসন ও জনসাধারণের চলাচলকে স্বাচ্ছন্দ্যময় করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মাধ্যমে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত জোর দাবি জানিয়েছেন সংস্থাগুলোর নেতৃবৃন্দ।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় ২০২৫ খ্রীষ্টাব্দের সাপ্তাহিক ৬ষ্ঠ সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ বক্ত তুষার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার সম্পাদক মোঃ সুহেল মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, যুব সম্পাদক শাহরিয়া হাসান, নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ মকসুদুল হাসান, মোঃ জয়নাল আবেদীন, সুকেন্দ্র রায়, মোঃ শাহনুর আলী, মোঃ নুর হোসেন, সাঈদ আদনান সরদার মিহাদ, উবায়দুল হাসান রায়হান, নীলমনি কান্ত চন্দ, মোঃ বেলাল হোসেন তুহেল, এড. আব্দুল্লাহ আল হেলাল, মোঃ বজলুর রশীদ, দিলীপ আচার্য্য, মোহাম্মদ সহিদ চৌধুরী, মাহফুজ আল গালিব ও নাহিদুল ইসলাম পারভেজ।

উল্লেখ্য, সংস্থাগুলোর উদ্যোগে ২০২৫ খ্রীষ্ঠাব্দের সাপ্তাহিক ৭ম সভা ১২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এবং আগামী ২১ ফেব্রুয়ারী শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও আনন্দ ভ্রমন ২০২৫ পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন