editor

প্রকাশিত: 8:59 PM, March 17, 2025

রমজান আত্মশুদ্ধি, তাক্বওয়া ও ইসলামী সমাজ বিনির্মাণের এক অনন্য সুযোগ: মুহাম্মদ রায়হান আলী

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রমজান আত্মশুদ্ধি, তাক্বওয়া ও ইসলামী সমাজ বিনির্মাণের এক অনন্য সুযোগ: মুহাম্মদ রায়হান আলী

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী বলেছেন, পবিত্র রমজান মাস কেবল রোযা রাখার জন্যই নয়, বরং আমাদের আত্মশুদ্ধি, তাক্বওয়া ও ইসলামী সমাজ বিনির্মাণের এক অনন্য সুযোগ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে সুষ্ঠুভাবে পরিচালিত করার দিকনির্দেশনা দেয়। তিনি আরো বলেন, গত সপ্তাহে মাগুরায় ৮ বছর বয়সী শিশু আছিয়া যৌন নির্যাতনের শিকার হয়। এই নিষ্পাপ শিশুটির ওপর এমন পাশবিক নির্যাতন আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের এক করুণ উদাহরণ। এই ঘটনায় দেশের সর্বস্তরের মানুষ ক্ষোভ প্রকাশ করেছে এবং ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড ও তার বাস্তবায়ন করতে হবে, যাতে অপরাধীরা কঠোর শাস্তি পায় এবং ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়। তাই আসুন, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। তবে আমরা যদি ঐক্যবদ্ধ হই, সততা ও ন্যায়ের পথে চলি, তাহলে ইনশাআল্লাহ এই সংকট থেকে আমরা মুক্তি পাবো।আমরা সকলে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রতিজ্ঞা করি। আল্লাহ আমাদের সহায় হোন।

১৭ মার্চ, সোমবার সিলেট নগরীর অভিজাত প্যারালাক্স রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যোগে “ইসলামী সমাজ বিনির্মাণে মাহে রমযানের শিক্ষা ও করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহিবুর রহমান রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মনজুরে মাওলা, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট- ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম জলিল, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ -সভাপতি ডা: ফয়জুল হক,পেশাজীবি ফোরাম সিলেট মহানগর আহবায়ক আশরাফ হোসেন জামান, সংগঠনের শাবিপ্রবি শাখা সভাপতি শেখ হোসাইন আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সাবেক সেক্রেটারি মাওলানা খায়রুল ইসলাম, সাবেক মহানগর সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান,খেলাফত মজলিস সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাসুক আহমদ।

বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি শাহীন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর আহ্বায়ক দেলোয়ার হোসাইন, ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক আশফাক ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ সাধারণ সম্পাদক সাইফুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পশ্চিম জেলা সেক্রেটারি তাহের আব্দুল্লাহ, সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক খালেদ আহমদ, অফিস প্রচার সম্পাদক আব্দুল মুকিত, এমসি কলেজ সভাপতি আব্দুল বাসিত, সেক্রেটারি আহমদ সালমান, দক্ষিণ সুরমা পশ্চিম থানা সভাপতি আব্দুল ওয়াদুদ, স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, গোয়াইনঘাট উপজেলা দক্ষিণ সভাপতি হাফিজুর রহমান চৌধুরী প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন