editor
প্রকাশিত: 7:21 PM, February 23, 2026
সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নূর বলেছেন, রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। রমজান মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। মাহে রমজান মুমিনদের আত্মগঠন ও প্রশিক্ষণের জন্য এক অনন্য সেরা মাস।
তিনি আরো বলেন, পর্যটন ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পেশাগত ঐক্যকে আরও নিবিড় ও সুদৃঢ় করে। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর আধুনিকায়ন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের সদস্যরা পর্যটকদের মানসম্মত সেবার মাধ্যমে সিলেটের পর্যটন স্পটগুলো তুলে ধরছেন। এই সংগঠনকে সরকারিভাবে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) নগরীর বারুতখানা পয়েন্টস্থ ফুড প্যারাডাইজ রেস্টুরেন্টের হলরুমে সিলেটের ভ্রমণ ও পর্যটন ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মুহাম্মদ শফি উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, পর্যটন মোটেল ইউনিটের ব্যবস্থাপক আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফয়সল আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ‘ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের সহ-সভাপতি আহমদ হাসান সায়ীম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম রাফি।
উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ সুমন, সাংগঠনি সম্পাদক সাকিল হোসেন, প্রচার সম্পাদক মো: ফয়সল আহমদ, সদস্য মো: মিসবাহ উর রহমান. মোহাম্মদ এনামুল কবির।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী সিলেট মহানগরের নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মো: জাম্মান আহমদ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন