editor
প্রকাশিত: 10:19 PM, March 13, 2025
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম সেবা বলেছেন, পবিত্র রমজান রহমত, মাগফিরাত, নাজাত এবং সংযমের মাস। এই পবিত্র রমজান মাসে আমাদেরকে আত্মশুদ্ধি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্ঠা করতে হবে। প্রতি বছর রমজান এলেই মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং ভেজাল ও নিম্নমানের পণ্য নিয়েও আতঙ্কে থাকে। বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে সরকারের নির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ করছে। সরকার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বদ্ধপরিকর। যদি কোনো ব্যবসায়ী সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয় করে তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে এমন কোনো সিন্ডিকেট সম্পর্কে কিংবা যে কারণে পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে সে বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি বাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, রমজানে যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে কিংবা কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয় সেজন্য এসএমপি তৎপর থাকবে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, তিনি ব্যবসায়ীসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।
তিনি বৃহস্পতিবার (১৩ মার্চ) তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক জামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. কামাল খান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক, বাংলাদেশ ইসলামী ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নুরুজ্জামান, সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজওয়ান আহমদ, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুপন খান, তেলিহাওর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সিরাজ বক্স, সিলেট ইলেকট্রনিক্স জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) যুগ্ম সাধারণ সম্পাদক রানা মজুমদার, সিলেট মহনগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহবায়ক কমিটির সদস্য মো. কামরান হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদের উপদেষ্টা এ.টি.এম. তারেক, আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান জামাল ও ছাদিকুর রহমান ছাদিক, ব্যবসায়ী কাওছার আহমদ, শাকের আহমদ চৌধুরী, আল মাহমুদ, রুহুল আমিন, রায়হান উদ্দিন, অরুপ বিজয় চৌধুরী, সালাহ উদ্দিন, সাব্বির আহমদ পলাশ, শায়েস্তা মিয়া, শাহ মো. আলী হোসেন, হোসেন আহমদ, সৈয়দ মাহাদ্দিস, পাবেল চৌধুরী, মানিক মিয়া, শামীম আহমদ, তোফায়েল আহমদ, মঈন খান, মাহমুদুল হামান প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন