editor
প্রকাশিত: 11:11 PM, March 2, 2025
সিলেটের সময় :: পবিত্র রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সিলেটে লেবুর দাম বেড়ে গেছে। ১০ দিন আগে যে লেবুর দাম ছিল ৫ টাকা, এখন সেটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল আছে।
শনিবার রাতে নগরের বন্দরবাজার, আম্বরখানা, রিকাবিবাজার ও মদিনা মার্কেট এলাকা ঘুরে এমন চড়া দামে লেবু বিক্রি হতে দেখা যায়। বিক্রেতারা জানান, ইফতারের সময় ধনী-গরিবনির্বিশেষে সবার কাছে লেবুর শরবতের বেশ চাহিদা থাকে। তবে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম। এ কারণে দাম একলাফে কয়েক গুণ বেড়েছে।
বাজার ঘুরে জানা গেছে, দেড় সপ্তাহ আগে মাঝারি আকারের লেবু প্রতি হালির দাম ছিল ১৫ থেকে ২০ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকা। অন্যদিকে বড় আকারের লেবু প্রতি হালি এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। আগে তা ছিল ৩০ থেকে ৫০ টাকা।
রিকাবিবাজার এলাকার সবজি ব্যবসায়ী মো. হেলাল মিয়া বলেন, বাজারে সব ব্যবসায়ীর লেবু শেষ হয়ে গেছে। সন্ধ্যার পর তিনি ১০০টি লেবু এনেছিলেন। এখন আছে মাত্র এক হালি। পাইকারি বাজারে লেবুর দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে একলাফে কয়েক গুণ বেড়েছে বলে তিনি দাবি করেন।
বন্দরবাজার এলাকার ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা মো. আছলম জানান, এখন লেবুর মৌসুম নয়, তাই বাজারে বেশি লেবুর সরবরাহ নেই। চাহিদা সত্ত্বেও ক্রেতারা লেবু পাচ্ছেন না। এ কারণেই লেবুর দাম এখন চড়া।
একাধিক ক্রেতা বলেন, তুলনামূলকভাবে বাজারে সবজির সরবরাহ বেশি থাকায় রমজানে দাম এবার সেই অর্থে বাড়েনি। তবে লেবুর দাম চড়া। স্থানীয় প্রশাসন একটু তদারকি করলে লেবুর দামও সহনীয় পর্যায়ে থাকবে।
মদিনা মার্কেট সবজির বাজারে কথা হয় পাঠানটুলা এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেড় সপ্তাহের ব্যবধানে প্রতি হালি লেবুর দাম দ্বিগুণের বেশি বেড়ে গেছে। স্থানীয় প্রশাসন সঠিকভাবে বাজার তদারকি করলে এভাবে হুট করে ব্যবসায়ীরা দাম বাড়াতে পারতেন না।’
যোগাযোগ করলে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, রমজান মাসে কেউ যেন অন্যায্যভাবে দাম বাড়াতে না পারেন, সে জন্য জেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি করবে। লেবুর দাম বাড়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন