editor

প্রকাশিত: 5:23 PM, January 6, 2021

রাজধানীতে রাস্তা বন্ধের প্রতিবাদে মার্কেট বন্ধ করে মানববন্ধন

রাজধানীতে রাস্তা বন্ধের প্রতিবাদে মার্কেট বন্ধ করে মানববন্ধন

অনলাইন ডেস্ক

রাজধানীর বাবু বাজারে চলাচলের রাস্তা বন্ধ করে এইচটিএস (ময়লার সাময়িক ডাম্পিং ষ্টেশন) নির্মানের প্রতিবাদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র বরাবর স্বারক লিপি প্রদান ও মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নিচে বাবু বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এসময় কয়েক শ’ এলাকাবসীর সঙ্গে চালের আড়তদাররা দোকান বন্ধ করে মানববন্ধনে যোগ দেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মানুষের চলাচলের রাস্তা খুলে দিয়ে অন্যত্র এইচটিএস নির্মানের দাবি জানান। এর আগে এলাকাবাসীর পক্ষে ডিএসসিসি মেয়র বরাবর স্বরক লিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাবুবাজার জুম্মা মসজিদের মোতয়াল্লী হাজী টিপু সুলতান, বাবুবাজার ঘাট মসজিদের মোতয়াল্লী শারাফাত আলী কোহেল, বাবুবাজার বাদামতলী সমাজকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন রনি, বাবুবাজার ঘাট মসজিদের সাবেক সহ-সভাপতি আবেজউদ্দিন ভূঁইয়া, বাবুবাজার ঘাট মসজিদের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর ভূঁইয়া, বাংলাদেশ রাইস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাউসার আলম খান বাবলু, ঢাকা মহানগর ফল ব্যবসায়ী সমিতির  সভাপতি মো. হারুন, বাবুবাজার বাদামতলী চাউল আড়ৎদার শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজ, কোতয়ালী থানার ভ্যানগাড়ি-টালি গাড়ি মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, পুরান ঢাকার বাবু বাজারের বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নীছে কাজী জিয়াউদ্দিন রোডের সংযোগ সড়ক বন্ধ করে এইচটিএইচ নির্মান করছে ডিএসসিসি। ২৮ ফুট চওড়া সংযোগ সড়কটি টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। গত সোমবার থেকে ওই স্থানে এইচটিএস (ময়লার সাময়িক ডাম্পিং ষ্টেশন ) নির্মাণ করছে ডিএসসিসি নিয়োজিত শ্রমিকরা। সড়কটির পাশে প্রচুর পরিমান খালি যায়গায় ট্রাক কভার্ড ভ্যান রেখে চাঁদাবাজি করা হচ্ছে। অথচ জনগনের চলাচলের রাস্তায় উদ্যেশ্য প্রণোদিতভাবে এইচটিএস নির্মাণ করা হচ্ছে অভিযোগ করেছেন তারা।এসময় অনেকে স্থানীয় কাউন্সিলর এম এ মান্নানের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন। ওই রাস্তাটি দীর্ঘদিন এলাকাবাসী ব্যবহার করে আসছে উল্লেখ করে তারা বলেন, রাস্তাটি বন্ধ হলে কয়েক হাজার মানুষ বিপাকে পড়বে। তারপরও একটি কুচক্রী মহল সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভুল বুঝিয়ে রাস্তা বন্ধ করে এইচটিএস নির্মাণ করাচ্ছে।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন