editor

প্রকাশিত: 10:02 PM, November 7, 2022

রাজনগরে ‘প্রধানমন্ত্রীর উপহার’ তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

রাজনগরে ‘প্রধানমন্ত্রীর উপহার’ তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

ডিএসএস ডেস্ক:: রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদিনীমহল গ্রামের তছকির মিয়া (৮০) একসময় দিনমজুর হিসেবে কাজ করতেন। বয়স বাড়ার কারণে আগের মতো শরীরে শক্তি না থাকায় কাজ করতে তাকে কেউ আর ডাকে না। তাই ৪ মেয়ে ও ১ ছেলেসহ ৭ জনের সংসার চালাতে বাধ্য হয়েই ২০ বছর আগে ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে হয় তাকে। দুই মেয়েকে অনেক কষ্টে বিয়ে দিয়েছেন। এখন বয়সের কারণে আগের মতো ভিক্ষার জন্য যেতে পারেন না বলে আয়ও কমে গেছে। একই অবস্থা টেংরা ইউনিয়নের মখলিছ মিয়ার (৭০)। ভাগ্যদোষে ১৫ বছর ধরে ভিক্ষা করছেন পথেপথে। উপজেলার সদর ইউনিয়নের উত্তর ঘড়গাঁও গ্রামের লালমতি বিবি (৫৫) প্রায় ১০ বছর আগে স্বামী হারানোর পর ৫ মেয়েকে নিয়ে বেঁচে থাকতে ভিক্ষাবৃত্তি শুরু করেন। দুঃখ-দুর্দশায় ২ মেয়েকে বিয়ে দিয়েছেন। বয়স বাড়ায় এখন আর সংসারের ঘানি টানতে পারছেন না। তাদের মতো পরিস্থিতিতে পরে এই পথ বেছে নিয়েছেন এমন ১১ জন এখন ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাইছেন।

তাদেরকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় ১১টি ভ্যানগাড়ি, দোকানের জন্য মালামাল ও নগদ ৫ হাজার টাকা করে প্রত্যেককে দেয়া হয়েছে। রাজনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তাদের হাতে এসব ‘প্রধানমন্ত্রীর উপহার’ তুলে দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায়, মনসুরনগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা প্রমুখ। প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে মর্যাদা নিয়ে স্বাবলম্বী জীবনযাপন করার প্রত্যয় ব্যক্ত করেন ১১ জন অসহায় মানুষ।

এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ১০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্রীর মাঝে বাইসাইকেলও বিতরণ করা হয়।

 

ডিএসএস/৭ নভেম্বর/পিভি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে