editor
প্রকাশিত: 4:14 PM, December 28, 2020
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে নগদ দুই লাখ টাকা, দুইটি ট্যাব ও কয়েকটি মোবাইল ফোন ছিনতাইর ঘটনা ঘটেছে। এঘটনায় গুরুতর আহত ওই ব্যবসায়ী মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতের ভাই এনামুল হক এব্যাপারে রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত ডাক্তার আনা মিয়ার বাড়ির সামনের রাস্তায় এঘটনা ঘটে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত আব্দুল বাছিতের ছেলে স্থানীয় আজাদের বাজারের মোজাক্কির লাইব্রেরির সত্ত্বাধিকারী মো. এমদাদুল হক (৪২) প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ডাক্তার আনা মিয়ার বাড়ির সামনে পৌঁছালে ৪/৫ জন ব্যাক্তি পেছন থেকে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এত ডান হাত ও বাম হাতে জখম হয়। এসময় তার সাথে থাকা নগদ দুই লাখ টাকা, ফ্লেঙিলোড ও মোবাইল ব্যাংকিং ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি ট্যাব ও দুইটি মোবাইল ফোন তারা ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় প্রথমে তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।এঘটনায় আহতের ভাই মো. এনামুল হক (৩৫) রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগকারী এনামুল হক বলেন, হামলা ও ছিনতাইর ঘটনায় রাজনগর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। নগদ দুই লক্ষ টাকা ছাড়াও ট্যাব ও মোবাইল ফোন তারা নিয়ে গেছে। এসব ফোনের ফ্লেঙিলোড, বিকাশ ও নগদ একাউন্টে আরো প্রায় এক লক্ষাধিক টাকা ছিল।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ শেখর ঘোষ বলেন, আহত ব্যবসায়ীর ভাই একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, এঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি
S/H-(Ripa-5)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে