editor

প্রকাশিত: 5:25 PM, December 17, 2020

রাজনীতিতে হঠাৎ কী হলো

রাজনীতিতে হঠাৎ কী হলো

অনলাইন ডেস্ক

এমনিতেই বহুদিন হলো রাজনীতি নেই। হার্ডলাইন, আপস আর সমঝোতার চোরাবালিতে হারিয়ে গেছে বিরোধী রাজনীতি। হুসেইন মুহম্মদ এরশাদ বেঁচে থাকতে মাঝে-মধ্যে খানিকটা চাঞ্চল্য তৈরি করতেন
এখন তাও নেই। এখনো অবশ্য শেরেবাংলানগরে অথবা নতুন, পুরাতন পল্টনে কাউকে কাউকে সরব দেখা যায়। প্রাপ্ত তথ্যমতে এর প্রায় পুরোটাই সাজানো। বিরোধী দল না থাকলে সরকারি দলের রাজনৈতিক তৎপরতার প্রয়োজন হয় না। যে কারণে ক্ষমতাসীন দলও মাঠে ছিল না।
কিছুদিন ধরে অবশ্য চিত্রটা একেবারেই আলাদা। প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ইস্যুতে তৈরি হয়েছে এই পরিস্থিতি। কয়েকটি ইসলামপন্থি দল ভাস্কর্যের বিরোধিতায় মাঠে নেমেছিল। তাদের বিরুদ্ধে রাজনৈতিক ময়দানে সর্বশক্তি দিয়ে আবির্ভূত হয় ক্ষমতাসীন বিভিন্ন সংগঠন। সরকারি আমলা, বিচারকরাও মাঠে নেমে আসেন। উচ্চারণ করা হয়েছে হুঁশিয়ারিও। হুজুরদের পক্ষ থেকে অবশ্য এ নিয়ে পাঁচ দফা প্রস্তাব দেয়া হয়েছে। চিঠি দেয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আলেমদের একটি প্রতিনিধিদলের একদফা বৈঠকও হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনে বোঝা কঠিন- পরিস্থিতি কোনদিকে গড়াচ্ছে। তিনি অবশ্য দু’টি বার্তা দেয়ার চেষ্টা করেছেন ১. সংবিধানের বাইরে কিছু হবে না ২. কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হবে না। ভাস্কর্যবিরোধীরা অবশ্য এখন বেশ চাপে রয়েছেন। দৃশ্যত এ নিয়ে উত্তাপ কমে এসেছে। যদিও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো এখনো মাঠে রয়েছে। ভাস্কর্য ইস্যু নিয়ে রাজনীতিতে এক ধরনের দোষারোপের খেলা থাকলেও বিএনপি এ নিয়ে অনেকটাই নীরবতা পালন করে আসছে। যদিও বিএনপি’র রাজনীতি দীর্ঘদিন ধরেই নীরব। খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তির পর গুলশানের বাসায় রয়েছেন। রাজনীতি নিয়ে বা অন্য কোনো ইস্যুতে তিনি কোনো বক্তব্য বা বিবৃতি দেননি। অল্প কয়েকবার দলীয় নেতাদের তিনি দেখা দিয়েছেন। তবে সেসব বৈঠকও হয়েছে গণমাধ্যমের আড়ালে। দলের দ্বিতীয় প্রধান নেতা তারেক রহমান লন্ডনে। তার বক্তব্য মিডিয়ায় প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। সে যাই হোক, বিএনপি’র রাজনীতি যখন পাঠ্যপুস্তক পাঠের মতো কিছু ব্রিফিং আর সেমিনারে বন্দি তখন হঠাৎ সোমবার দেখা গেল নাটকীয়তা। জিরো পয়েন্টে একদল লোক জড়ো হয়ে সরকার পতনের জন্য নানা স্ল্লোগান দিতে থাকেন। সেখানে এক পর্যায়ে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমও যোগ দেন। প্রত্যক্ষদর্শীরা  জানান, সেখানে খুব অল্প সময় অবস্থান করেন তারা। ঘণ্টা খানেকের মধ্যেই অবশ্য পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বিএনপি’র পক্ষ থেকে বলা হয়, সেখানে তাদের কোনো কর্মসূচি ছিল না। তবে ঘটনা এখানেই শেষ হয়নি। পরে জানা যায়, দলের দুই ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এবং শওকত মাহমুদকে শোকজ করেছে বিএনপি। সুস্থ হয়ে উঠে আগের মতোই পল্টনে ডেইলি ব্রিফিং করা রিজভী আহমেদ এই শোকজের কথা জানান। পরিষ্কার করে বলা না হলেও এটা স্পষ্ট, জিরো পয়েন্টে বিক্ষোভে হাজির হওয়াতেই শওকত মাহমুদকে নোটিশ দেয়া হয়েছে। অন্যদিকে, হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগের লম্বা ফিরিস্তি দেয়া হয়েছে। জরুরি জমানায় তিনি সংস্কারপন্থি ছিলেন। কিন্তু গত কয়েকবছরে সরকার বিরোধী আন্দোলনে কয়েক দফায় রাজপথ থেকে গ্রেপ্তার হন। আরেকজন ভাইস চেয়ারম্যান অবশ্য কিছুদিন আগে প্রকাশ্যেই দলের নেতৃত্বের সমালোচনা করেন। একাধিক সূত্র বলছে, হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে হয়তো কঠোর পদক্ষেপই নিতে পারে বিএনপি। তিনি অবশ্য নোটিশের জবাব দেয়ার পাশাপাশি সংবাদ সম্মেলন করে নিজের বক্তব্য জানাবেন বলে জানিয়েছেন।বিরোধী রাজনীতি যখন দৃশ্যত দিকহারা তখন ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর ও সমমনাদের একটি জোট গঠনের চেষ্টাও দৃশ্যমান। মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনসহ কয়েকটি সংগঠনকে একসঙ্গে বেশকিছু কর্মসূচি পালন করতে দেখা গেছে। এসব কর্মসূচিতে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীও নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। হেফাজতের নতুন নেতৃত্ব নিয়েও নানা আলোচনা শুরু হয়েছিল। কিন্তু বিরোধী জোটের রাজনীতিতে সক্রিয় থাকা হেফাজতের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুর পর সে আলোচনা সম্ভবত স্তিমিত হয়ে যাবে।ড্রইংরুমের আয়েশী রাজনীতিতে হঠাৎ চাঞ্চল্য। একটি ঘণ্টা খানেকের বিক্ষোভ। বিএনপি কেন শোকজের পথে হাঁটলো? প্রশ্নের উত্তর খুঁজছেন পর্যবেক্ষকরা। কোথাও কি কোনো রহস্য? ভাস্কর্য ইস্যুর সমাপ্তি কি আলোচনার টেবিলে। নাকি যেখানে আছে সেখানেই শেষ হবে ঘটনা। হারিয়ে যাওয়া গুঞ্জনের রাজনীতি যেন আবার ফিরে এসেছে।

S/H-(Ripa-5))

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন