editor
প্রকাশিত: 5:39 PM, December 5, 2020
অনলাইন ডেস্ক:
রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টায় মহানগরীর সোনাদিঘি এলাকায় এ মানববন্ধন হয়। এসময় শিক্ষার্থীরা পূর্বঘোষণা অনুযায়ী সোনাদিঘিসংলগ্ন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনের জায়গায় রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবি করেন। তারা বলেন, শহীদ মিনারের পরিবর্তে সেখানে বাণিজ্যিক ভবন নির্মাণের পাঁয়তারা করছে একটি মহল। শহীদ মিনারের পরিবর্তে বাণিজ্যিক ভবন নির্মাণের পাঁয়তারা বন্ধ করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষার্থীরা আরও বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে শহীদদের স্মরণে রাজশাহীতেই দেশের প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। এরপর দীর্ঘদিনেও রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়নি। ঢাকায় যেমন কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, তেমনি রাজশাহীতেও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জোর দাবি জানান তারা। যেন সবাই মিলে একসঙ্গে শহীদদের শ্রদ্ধা জানাতে পারেন। তারা বলেন, রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হোক-এটি রাজশাহীর মানুষের প্রাণের দাবি। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পূর্বেই পূর্বনির্ধারিত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনের জায়গায় রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবিও করেন শিক্ষার্থীরা। না করা হলে ২২ ফেব্রুয়ারি হতে সর্বস্তরের শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আলী। মানববন্ধনে বক্তব্য দেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির শিক্ষার্থী আল মাহমুদ দ্বীপ ও মো. রিয়াজ, এইএইচটির শিক্ষার্থী মো. আকাশ, আইন মহাবিদ্যালয়ের সাবেক ছাত্র রাকিবুল হাসান সোহেল, রাজশাহী কলেজের বাংলা বিভাগের ছাত্র হাসান আলী, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুন নবী সোহেল প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন শিক্ষার্থী মিলন সরকার।
S/H-(Ripa-5)
8 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
5 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
8 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
5 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
1 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট