editor

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

3

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসা ও বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজ-এর উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

2

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও করতে হবে। আমি রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজের প্রতিটি শিক্ষার্থীকে আহ্বান জানাব, তোমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাবে এবং তা নিজের সন্তানের মতো যত্ন করে বড় তুলবে। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ।

3

রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাম্মদ আবদুল মুমিত।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত নিপুণভাবে সঞ্চালনা করেন সুলেমান আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ।

2

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বেগম, সিনিয়র শিক্ষক মো. মানিক খান, বন্যা চক্রবর্তী, সুলতানা বেগম, শিল্পী রাণী সরকার, গাউসিয়া চৌধুরী, অন্যান দেব, জয় দ্বীপসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

1

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই মহতী কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরিবেশ রক্ষায় বিদ্যালয়ের এমন উদ্যোগ উপস্থিত সকলের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা: এসএমপি কমিশনার

শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা: এসএমপি কমিশনার

4 সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেছেন, শিক্ষকরা

আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটকে একটি সুপরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

5 সৃজনশীলতা, সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে সিলেটে পথচলা শুরু করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট। এ লক্ষ্যে

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন: ব্যারিস্টার আবদুস সালাম

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন: ব্যারিস্টার আবদুস সালাম

3 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আবদুস সালাম বলেছেন, রেড ক্রিসেন্ট কোনো সাধারণ সংস্থা নয়, এটি আর্তমানবতার সেবায়

রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

5 পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসা ও বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজ-এর

আন্তর্জাতিক এআই ও সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন সিলেটের মছনুল করিম চৌধুরী

আন্তর্জাতিক এআই ও সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন সিলেটের মছনুল করিম চৌধুরী

6 কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা প্রযুক্তির বৈশ্বিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে

সিলেটে নতুন ডিসি রেজা হাসান

সিলেটে নতুন ডিসি রেজা হাসান

1 সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু.

জাহাঙ্গীরনগরে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেটের দৌরাত্ম্য, থানায় জিডি

জাহাঙ্গীরনগরে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেটের দৌরাত্ম্য, থানায় জিডি

3 সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও শুরু হয়েছে প্রকাশ্য পাহাড়

1
2