editor

প্রকাশিত: 11:20 AM, October 12, 2025

অবৈধ বালুব্যবসা ও এলজিডির অবহেলায় ভেঙে গেছে সোনারহাট–গোয়াইনঘাট রোড!

অবৈধ বালুব্যবসা ও এলজিডির অবহেলায় ভেঙে গেছে সোনারহাট–গোয়াইনঘাট রোড!

এ কে আজাদ, গোয়াইনঘাট::  সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে অবৈধ বালু ব্যবসা, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং এলজিইডি অফিসের অবহেলার কারণে সোনারহাট টু গোয়াইনঘাট সড়ক এখন সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাননীয় জেলা প্রশাসকের নির্দেশনা উপেক্ষা করে প্রতিনিয়ত রাতের আঁধারে শতশত ট্রাকে করে বালু পরিবহন করা হচ্ছে। পূর্ণানগর থেকে শুরু করে সাতাইন পয়েন্ট পর্যন্ত সরকারি রাস্তার দুই পাশে বালুর বিশাল স্তুপ ফেলে রাখা হয়, আর রাতভর চলে বালু লোডের কাজ। এই অতিরিক্ত ভারবাহী ট্রাক চলাচলের কারণে রাস্তায় বড় বড় গর্ত ও ফাটল সৃষ্টি হয়েছে।

বিশেষ করে সোনারহাট টু গোয়াইনঘাট সড়কে একাধিক ফাটল ও গভীর গর্ত দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষের চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে। মোটরসাইকেল, রিকশা কিংবা অটোরিকশা চলাচল করতে পারছে না; স্থানীয়রা প্রতিদিন কাদা-পানি ও গর্ত পেরিয়ে কষ্ট করে চলাচল করছেন।

এলাকাবাসী জানান, এই সড়কটি দীর্ঘদিন ধরে টেন্ডারভুক্ত থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো কাজ করছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিষয়টি জানলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না; বরং নীরব ভূমিকা পালন করছে।

একজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার অবস্থা এমন হয়েছে যে, এখন পায়ে হেঁটে যাওয়া কষ্টকর। টেন্ডার হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। প্রশাসন দেখেও চুপ।”

এদিকে, সারীঘাট–গোয়াইনঘাট সড়কেও একই চিত্র। রাতে বালু বোঝাই ট্রাকের দাপটে রাস্তার পিচ উঠে গেছে, তৈরি হয়েছে ধুলা আর গর্তের রাজ্য। স্থানীয়দের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে সারীঘাট টু গোয়াইনঘাট সড়কও খুব শিগগিরই সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।

সচেতন মহল বলছে, অবৈধ বালু ব্যবসা ও প্রশাসনের অবহেলার কারণে গোয়াইনঘাটের গুরুত্বপূর্ণ সড়কগুলো একে একে নষ্ট হয়ে যাচ্ছে। এতে শুধু সরকারি সম্পদই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সাধারণ মানুষের জীবনযাপনও কঠিন হয়ে পড়ছে।

স্থানীয়রা দ্রুত এই অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসন, ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), এলজিইডি কর্তৃপক্ষ ও থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন