editor
প্রকাশিত: 10:49 AM, October 3, 2026
সীমান্তঘেঁষা জৈন্তাপুরে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাধ নিয়ন্ত্রণে মাঠকেন্দ্রিক অভিযান জোরদার করেছেন জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা। তার নেতৃত্বে থানা পুলিশের ধারাবাহিক অভিযানে একের পর এক মাদক ও চোরাচালানের চালান জব্দের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে বেশকিছু আসামিকে।
থানা পুলিশের তথ্য অনুযায়ী, এক মাসের মধ্যে মাদকবিরোধী ৫টি মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ২ হাজার ২৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা। এছাড়া জিডির ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ১০ বোতল ভারতীয় মদ, যার মূল্য প্রায় ১০ হাজার টাকা। মাদক সংক্রান্ত এসব উদ্ধারের মোট মূল্য ৮ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। শুধু মাদক নয়, সীমান্তপথে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতেও জৈন্তাপুর থানার অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৪টি চোরাচালান মামলায় আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার হয়েছে ১৫০টি মাঝারি সাইজের কম্বল, ৫৫ প্যাকেট ঙজঊঙ বিস্কুট, ৪ হাজার ৩৪১টি ভারতীয় শাড়ি, একটি বড় ট্রাক, ৫০ ঘনফুট বালু, একটি ভারতীয় ণধসধযধ মোটরসাইকেল এবং ৩টি ষাঁড়ের বাছুর। চোরাচালানবিরোধী এসব অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬৪ লাখ ১১ হাজার ৩০০ টাকা। মাদক ও চোরাচালানÑদুই খাত মিলিয়ে থানা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ১০০ টাকা। এর বাইরে জিডির ভিত্তিতে পৃথক অভিযানে একটি ঝখজ (ঝবষভ খড়ধফরহম জরভষব) এবং একটি মরিচা ধরা পুরাতন পিন/লিভারও উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের এই অভিযানকে শুধু গ্রেপ্তার ও উদ্ধারের হিসাব দিয়ে দেখার সুযোগ নেই সীমান্তবর্তী জৈন্তাপুরে অপরাধ নিয়ন্ত্রণে থানার নজরদারি ও তৎপরতা যে বাড়ানো হয়েছে, এসব অভিযানের ধারাবাহিকতায় তারই প্রতিফলন দেখা যাচ্ছে। বিশেষ করে সীমান্তপথে মাদক ও ভারতীয় পণ্য প্রবেশের সুযোগ বন্ধ করতে সন্দেহজনক চলাচল, পরিবহন ও বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।
জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। সীমান্তকে ব্যবহার করে কেউ অবৈধ কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধ দমনে অভিযান কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়; নিয়মিতভাবেই এ কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, জৈন্তাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে রয়েছে। মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের পাশাপাশি অপরাধে সহযোগিতাকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওসির নেতৃত্বে চলমান এ তৎপরতায় সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানিয়েছে থানা পুলিশ।
5 সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের কথিত অযাচিত হয়রানি, মাত্রাতিরিক্ত রেকার বিল ও মামলা প্রদান এবং পর্যাপ্ত পার্কিং স্থানের তীব্র সংকট
1 সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক
1 সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার
2 রেজওয়ান আহমদ: গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়ে মানুষ মানুষের জন্য—এই
2 অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক
6 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
8 দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসানের পাশে
8 দলের নাম ভাঙিয়ে দখলবাজি, চাঁদাবাজি, হামলা ও শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাসীন বিএনপি’র হাইকমান্ড। দল ও সরকারের ভাবমূর্তি