editor
প্রকাশিত: 11:15 AM, October 14, 2021

অভিযুক্ত নববধূ
ডিএসএস ডেস্ক ::
নোয়াখালীর চাটখিলে বিয়ের পাঁচ দিনের মাথায় স্বামীকে চেতনানাশক খাইয়ে এক নববধূ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে উপজেলার বানসা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার বিকেলে উপজেলার হাসর গ্রামের সাজ্জাত হোসেনের মা রওশন আরা বেগম চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পারিবারিকভাবে উপজেলার বানসা গ্রামের সফি উল্যা বেপারী বাড়ির মেয়ের সঙ্গে একই উপজেলার সাজ্জাত হোসেনের বিয়ে হয়।
সাজ্জাত হোসেনের মা রওশন আরা বেগম বলেন, মঙ্গলবার সাজ্জাত তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। রাতে স্ত্রী সাজ্জাতকে চেতনানাশক খাইয়ে পরিবারের সদস্যদের অগোচরে পালিয়ে যায়। এ সময় সে ১০ ভরি স্বর্ণাংলকার, ৫০ হাজার টাকা এবং বিদেশি ১৫ হাজার রিয়ালসহ মোট ১০ লাখ ৮০ হাজার টাকার মালামাল সঙ্গে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে আমি সাজ্জাতের শ্বশুরবাড়িতে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় পাই। পরে সাজ্জাতকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক সাজ্জাতের স্বাস্থ্যের অবস্থা খারাপ দেখে তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সাজ্জাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এই বিষয়ে জানতে কনের বাবার মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে তার বড় মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনা স্বীকার করে বলেন, কোথায় বা কার সঙ্গে পালিয়ে গেছে তা আমাদের জানা নেই। আমরা পুলিশকে জানিয়েছি।
চাটখিল থানার ওসি আবুল খায়ের বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডিএসএস / ১৪ অক্টোবর ২০২১ / আল-আমিন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন