editor

প্রকাশিত: 11:12 AM, November 9, 2026

রামপাশা ইউনিয়নের উন্নয়নে ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এক ব্যক্তিত্ব

জনবান্ধব নেতা মো. খছরুজ্জামান খছরু

রামপাশা ইউনিয়নের উন্নয়নে ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এক ব্যক্তিত্ব

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ৪নং রামপাশা ইউনিয়ন আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন এবং তৃণমূলের উন্নয়ন নিশ্চিত করতে যিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তিনি হলেন মাটি ও মানুষের নেতা মো. খছরুজ্জামান খছরু। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই জননেতা বর্তমানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর মূল স্রোতের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

খছরুজ্জামান খছরুর রাজনৈতিক জীবন সততা, নিষ্ঠা ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি দীর্ঘকাল ধরে অত্যন্ত দক্ষতার সাথে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সিনিয়র সদস্য হিসেবে দলের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শুধু দেশেই নয়, প্রবাসেও তিনি দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে অনন্য অবদান রেখেছেন; তিনি আরব আমিরাত বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। প্রবাসে থেকেও তিনি দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন এবং প্রবাসীদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন।

তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খছরুজ্জামান খছরু পরিচিত একজন পরীক্ষিত ও বিশ্বস্ত নেতা হিসেবে। বিএনপির নিখোঁজ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল সংসদ সদস্য এবং সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলীর অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ সহচর হিসেবে তিনি পরিচিত। এম ইলিয়াস আলীর আদর্শকে বুকে ধারণ করে এবং তাঁর প্রতিটি রাজনৈতিক নির্দেশনা ও কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের দুর্দিনের প্রতিটি আন্দোলন-সংগ্রামে খছরুজ্জামান খছরু ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা, হামলা ও কারাবরণের দুঃসময়ে তিনি সর্বদা বটবৃক্ষের মতো তৃণমূলের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সর্বাত্মক সহযোগিতার হাত প্রসারিত করেছেন।

রাজনীতির গণ্ডি পেরিয়ে খছরুজ্জামান খছরু নিজেকে উৎসর্গ করেছেন সাধারণ মানুষের প্রকৃত সেবায়। যখনই এ অঞ্চলের মানুষ কোনো প্রাকৃতিক বা সামাজিক সংকটের মুখে পড়েছে, তখনই তিনি ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। বিশ্বব্যাপী করোনা মহামারির ভয়াবহ দিনগুলোতে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রামপাশা ইউনিয়নের ঘরে ঘরে খাদ্য ও সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছেন। একইভাবে, সিলেটের প্রলয়ঙ্করী বনাকবলিত সময়ে পানিবন্দী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি দিনরাত পরিশ্রম করেছেন।

সংকটকালীন সহায়তার পাশাপাশি আর্তমানবতার সেবায় তাঁর এই নিরবচ্ছিন্ন ভূমিকা কোনো বিশেষ সময়ে সীমাবদ্ধ নয়। পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো আনন্দের উৎসবে তিনি ইউনিয়নের দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন। দলমত নির্বিশেষে রামপাশার প্রতিটি মানুষের বিপদে-আপদে তিনি সবসময় পাশে থাকেন।

আজ রামপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও তৃণমূল বিএনপির নেতাকর্মীদের একটাই দাবিÑজনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এবং অবহেলিত এই ইউনিয়নের কাক্সিক্ষত উন্নয়ন নিশ্চিত করতে একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতার বিকল্প নেই। এলাকাবাসীর জোরালো দাবি, আগামী নির্বাচনে রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে মো. খছরুজ্জামান খছরুকে দলীয় ও জনসমর্থিত মনোনয়ন প্রদান করা হলে এই জনপদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। কারণ, খছরুজ্জামান খছরু মানেই সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার এবং নিঃস্বার্থ সেবার এক অনন্য আশ্রয়স্থল।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য