editor

প্রকাশিত: 6:16 PM, November 18, 2025

রায়রগরে ভূমি জবরদখলের চেষ্টা : সুপ্রীম কোর্টের রিভিউ খারিজ হওয়ায় মনিপুরী সম্প্রদায়ের স্বস্থি প্রকাশ

রায়রগরে ভূমি জবরদখলের চেষ্টা : সুপ্রীম কোর্টের রিভিউ খারিজ হওয়ায় মনিপুরী সম্প্রদায়ের স্বস্থি প্রকাশ

রায়রগর এলাকায় মনিপুরীদের ০.২৬ একর ভূমি জবর দখলের অপচেষ্টায় সুপ্রীম কোর্টের রিভিউ আবেদন খারিজ হওয়ায় স্বস্থি প্রকাশ করেছেন মনিপুরী সম্প্রদায়ের লোকজন।

রায়নগর ব্রজনাথ টিলার সবুজ-১৯ এর বাসিন্দা বিনয় কুমার সিং গতকাল মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন মিউনিসিপ্যালিটি মৌজার এস.এ ২৮১৯নং খতিয়ানে ১০২৮৪ নং দাগে ০.২৬০০ একর ভূমির মালিক স্বত্ববান মণিপুরি সম্প্রদায়ের নব কুমার সিং এর উত্তরসূরিরা। একটি ভূমিখেকো চক্র জাল দলিল সম্পাদন করে ওই ভূমি আত্মসাৎ করতে উটে পড়ে লেগেছিল। জাল দলিল দিয়ে একের এক মিথ্যা মামলা দায়ের করলেও কোন আদালতেই তাদের দাবি প্রমাণিত হয়নি। শেষ পর্যন্ত সুপ্রীম কোর্টের রিভিউ আবেদনও খারিজ হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ওই এলাকার মতিউর রহমান চৌধুরীর পুত্র পারভেজ আহমদ চৌধুরী, আদনান আহমদ চৌধুরী এবং তৌহিদ আহমদ চৌধুরীর লোকজন জাল-জালিয়াতি দলিল বানিয়ে তাদের সম্পত্তি জবর দখল করেন। তার পরিদাদা নব কুমার সিং এর নামে সিলেট মিউনিসিপ্যালিটি মৌজার এস.এ ২৮১৯নং খতিয়ানে ১০২৮৪ নং দাগে ০.২৬০০ একর ভূমির মালিক স্বত্ববান ছিলেন। তিনি নি:সন্তান অবস্থায় পরলোক গমন করলে এই সম্পত্তির মনিপুরী (হিন্দু) সম্প্রদায়ের দায়ভাগ অনুযায়ী মালিক স্বত্ববান হন তার দাদা ইন্দ্র কুমার সিং।

তিনি অভিযোগ করে বলেন, ওই ভূমি খেকোরা ইন্দ্র কুমার সিং নামে জাল দলিল সম্পাদন করেন। পরবর্তীতে ওই জাল দলিল দিয়ে স্বত্ব ঘোষণার দাবীতে সাবজজ ২য় আদালতে তাদের বিরুদ্ধে ৫৫/১৯৯৯ ইং মামলা দায়ের করেন। সেই মামলাটি দোতরফ সূত্রে খারিজ হয়। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে কুচক্রী মহল জেলা জজ আদালতে ৬০/২০০১ নং স্বত্ব আপীল দায়ের করেন। অতিরিক্ত জেলা জজ ১ম আদালত এই আপীল মামলা নামঞ্জুর করেন। পরবর্তীতে তারা হাইকোর্ট বিভাগের ১৯১৬/২০০৩ নং সিভিল রিভিশন দায়ের করেন। ওই সিভিল রিভিশনে কোন মেরিট না থাকার কারণে খারিজ হয়। এর পরবর্তীতে ৮১৮/২০২২ নং লিভ টু আপীল দায়ের করলে বিগত ১৪ জুলাই এই লিভ টু আপীল ডিসমিস হয়। এতেও পিচপা না হয়ে ওই ভূমি খেকোরা গত ২৪ আগস্ট সুপ্রীম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেন। যার প্রেক্ষিতে গত ১৬ নভেম্বর উভয় পক্ষের শুনানী শেষে সুপ্রীম কোর্ট রিভিউ আবেদনটি ডিসমিস করে দেন। এতে নব কুমারের উত্তরাধিকারীগণ রায়নগর ব্রজনাথটিলা এলাকায় ০.২৬ একর জায়গার দখল পাওয়ার আর কোন আপত্তি থাকছে না।

সংবাদ সম্মেলনে বিনয় কুমার সিং জবর দখলকারীদের প্রতি জায়গা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন বলেও হুশিয়ারী উচ্চারণ করেন। তিনি আরো জানান, এই ভূমিখেকো চক্র তাদের পরিবারের সদস্যদের হুমকী দিচ্ছে। জানমালের নিরাপত্তায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজন কুমার সিংহ, দ্বিজেন সিংহ, দিলু সিংহ, সৈয়দ নূর আলী, রবি লাল, শামীম, ফজল, ফয়জুর, নোমান আপন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন