editor
প্রকাশিত: 1:15 PM, August 26, 2026
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সরকারি কর্মচারীরা সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। বিশেষ করে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে আরও সুন্দর পরিবেশ তৈরি করা প্রয়োজন।
তিনি আরো বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। এই দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের ফুটবল অঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে কাজ করতে চাই। দেশের ফুটবলের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সংগঠন, প্রতিষ্ঠান ও অংশীজনদের সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং দেশের ফুটবলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নগরীর সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় ও সিলেট জেলা শাখার যৌথ উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি আব্দুল মতিনের যৌথ সভাপতিত্বে ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সাধালন সম্পাদক মোঃ সালাহ্ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাবলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক তুহিন কান্তি নাগ, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার প্রধান চেয়ারম্যান আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হালিমুর রেজা চৌধুরী, মামুন, ছোওয়াব আলী, আব্দুল জব্বার, মাহবুবুর রহমান রুবেল, সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: আতাউর রহমান, সিলেট জেলা ছাত্রদল নেতা ফাহিম আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা জোবের হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহেদ আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাসনাইন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির বিভাগীয় ও সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথি মোঃ আব্দুল সাত্তারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
3 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
6 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
8 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে