editor
প্রকাশিত: 12:25 PM, August 4, 2026
সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গড়রগ্রামে দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বিরোধ নতুন মোড় নিয়েছে।
স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে সম্পত্তি বণ্টনের পরও বিরোধ না মিটে এবার এক পরিবারের একমাত্র চলাচলের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
এতে পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। পাশাপাশি পাওনা টাকা পরিশোধ না করে ধারাবাহিকভাবে মামলা দিয়ে হয়রানির অভিযোগও তুলেছেন তারা। তবে এসব অভিযোগ অস্বীকার বা ব্যাখ্যা জানতে অভিযুক্ত পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গড়রগ্রামের মৃত একরাম আলীর রেখে যাওয়া ৩২ শতক বাড়ির জমি ও ২৮ শতক কৃষিজমি নিয়ে চার ছেলে ও দুই মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আপোষ-মীমাংসার মাধ্যমে সম্পত্তি বণ্টন করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বড় ছেলে আব্দুল মতিন, আলী আকবর ও রোসনা বেগম একাংশ এবং হারুন মিয়া, আনোয়ার হোসেন ও রোমানা বেগম অপর অংশ দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।
ভুক্তভোগী হারুন মিয়ার অভিযোগ, আপোষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আনোয়ার হোসেনের কাছে তার ৪ লাখ ৫০ হাজার টাকা পাওনা রয়েছে। এর মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করা হলেও অবশিষ্ট ৩ লাখ ৩০ হাজার টাকা এখনো পরিশোধ করা হয়নি। বরং পাওনা পরিশোধের পরিবর্তে বিভিন্ন সময়ে বাদী পরিবর্তন করে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। তিনি দাবি করেন, আদালতে এসব মামলায় তিনি খালাস পেয়েছেন।
হারুন মিয়া বলেন, প্রবাস থেকে দেশে ফেরার পর থেকেই পরিকল্পিতভাবে আমাকে হয়রানি করা হচ্ছে। বিচার বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন না করে একের পর এক মামলা দেওয়া হয়েছে। এখন বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা কেটে দিয়ে আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। প্রতিবাদ করলে আবারও মামলার হুমকি দেওয়া হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি তাদের বাড়ি থেকে শেওলা সড়কে বের হওয়ার একমাত্র চলাচলের পথ কেটে খালের মতো করে ফেলা হয়েছে। ফলে নারী, শিশু, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বয়স্করা চরম দুর্ভোগে পড়েছেন। বর্তমানে ঝুঁকি নিয়ে খাল টপকে চলাচল করতে হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে গত সপ্তাহে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হারুন মিয়ার দাবি, পরবর্তীতে আনোয়ার হোসেনের স্ত্রী রোকেয়া বেগম জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তা মাটি দিয়ে ভরাট করে চলাচল স্বাভাবিক করার পরামর্শ দেয়। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তার।
এ বিষয়ে আনোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, একই পারিবারিক বিরোধকে কেন্দ্র করে অতীতেও নারী ও শিশুকে জড়িয়ে একাধিক মামলা দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছিল। তাদের আশঙ্কা, একটি পক্ষ নতুন করে বিরোধকে উসকে দেওয়ার চেষ্টা করছে, যা এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য উদ্বেগজনক।
স্থানীয় ইউপি সদস্য সফর উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার আপোষ বৈঠক হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। আমার পর্যবেক্ষণে, আনোয়ার হোসেনের পক্ষ আপোষের সিদ্ধান্ত মেনে নিতে অনাগ্রহী। ফলে বিরোধ দীর্ঘায়িত হচ্ছে। আমরা এখনো উভয় পক্ষকে নিয়ে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার বলেন, রাস্তা যেভাবে কেটে ফেলা হয়েছে, তাতে স্বাভাবিক চলাচল সম্ভব নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পারিবারিক বিরোধ যেন আরও জটিল না হয় এবং কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ্র বলেন, এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
2 সিলেট নগরীর কদমতলীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নিয়ম-নীতি উপেক্ষা করে ও কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিআরটিসির ব্যানার ব্যবহার
7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন সংসদে পাস করা হয় ২০২৩ সালের অক্টোবরে। সিলেট শহরের সুপরিকল্পিত উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং
3 সিলেটের কতিপয় অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ও ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জিরো টলারেন্স নীতি নিয়ে
4 সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গড়রগ্রামে দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বিরোধ নতুন মোড় নিয়েছে। স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে সম্পত্তি বণ্টনের পরও
4 দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাবে হিমশিম খাওয়া মানুষের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।
6 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রশাসনিক নিষেধাজ্ঞা ও প্রচলিত আইনের তোয়াক্কা না করে পিয়াইন নদী থেকে বেপরোয়াভাবে বালু ও পাথর উত্তোলন
1 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩
8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩