editor

প্রকাশিত: 4:57 PM, October 17, 2020

রায়হানের ‘হত্যাকারীদের’ পক্ষেও লড়বেন না সিলেটের আইনজীবীরা

রায়হানের ‘হত্যাকারীদের’ পক্ষেও লড়বেন না সিলেটের আইনজীবীরা

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের ছাত্রাবাস প্রাঙ্গণে প্রাইভেট কারের ভেতর পালাক্রমে ধর্ষণকারীদের পক্ষে আদালতে দাঁড়াননি সিলেটের কোনো আইনজীবী। এ সিদ্ধান্তে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন তাঁরা। এবার এবার সিলেটের আইনজীবীরা নিয়েছেন আরেকটি যুগান্তকারী উদ্যোগ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের (৩৪) ‘হত্যাকারীদের’ পক্ষেও আদালতে দাঁড়াবেন না বলে জানিয়েছেন সিলেটের আইনজীবীরা। বরং এ হত্যা মামলায় রায়হানের পরিবারকে সর্বাত্মক আইনি সহায়তা দেবে সিলেট জেলা আইনজীবী সমিতি।

১৬ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়াস্থ নিহত রায়হানের বাসায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সেলিম এ কথা জানান।

এসময় জেলা আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মানবাধিকার ব্যুরো (বিএইচআরবি) সিলেট বিভাগীয় সভাপতি, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও লেখক-গবেষক মুহাম্মদ ফয়জুর রাহমান, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি ও বিএইচআরবি সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী এবং আইনজীবী-সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিনের যৌথ প্রচেষ্টায় শুক্রবারের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আইনজীবী ও সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিনের উপস্থাপনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। নিহত রায়হানের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন সমাজসেবী শওকত আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, সিনিয়র আইনজীবী ও ব্লাস্ট’র সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী এবং সিলেট ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ এডভোকেট।

জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রাহমান।

উল্লেখ্য, পুলিশি হেফাজতে রায়হান হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে এবং হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টদের পক্ষে সিলেটের কোনো আইনজীবী কর্তৃক আইনি সহায়তা না দেয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ মানবাধিকার ব্যুরো সিলেট বিভাগীয় সভাপতি এবং জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে গত ১৫ অক্টোবর লিখিত অনুরোধ জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যার রায়হানের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন