editor

প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

রায়হান হত্যার ১৭ দিন : এ সপ্তাহেই খুলছে রহস্যজট!

রায়হান হত্যার ১৭ দিন : এ সপ্তাহেই খুলছে রহস্যজট!

4

সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ফলে আখালিয়ার যুবক রায়হান আহমদের মৃত্যুর ১৭ তম দিন আজ। এই দুই সপ্তাহের বেশি সময়ে দুই পুলিশ সদস্যসহ আটক হয়েছেন তিনজন। তবে মূল হোতা এস.আই আকবর হোসেন ভূঁইয়াকে এখনও আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে ক্ষোভ ও হতাশা বাড়ছে রায়হানের পরিবারের সদস্যবৃন্দ এবং স্বজনদের মাঝে।

এদিকে, রায়হান হত্যাকান্ডের রহস্যের জট খুলতে পারে চলতি সপ্তাহে। নতুন কমিশনার নিশারুল আরিফের দায়িত্ব গ্রহণের পর আসতে পারে ‘চমক’। এমনকি পালিয়ে থাকা এসআই আকবরও আসতে পারে আইনের আওতায়। এমনটাই দাবি করেছে, পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র।

পুলিশের ওই সূত্র দাবি করছে, আকবরকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এরই মধ্যে সুফল পেতেও পারে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘রায়হান হত্যা মামলার প্রধান আসামী শনাক্ত’-এমন বক্তব্যের পর রায়হান হত্যার প্রতিবাদে আন্দোলনে নেতৃত্বদানকারীরাও এমনটাই মনে করছেন।

পুলিশি হেফাজতে রায়হান হত্যাকান্ডের ঘটনায় সিলেট এখনো উত্তাল। এর মধ্যে প্রধান অভিযুক্ত সাময়িক বরখাস্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়ার পলায়ন নানাভাবে বেকায়দায় ফেলেছে পুলিশ বিভাগকে। একমাত্র আকবর ছাড়া পুলিশি হেফাজতে থাকা বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত সাময়িক বরখাস্ত ও তদন্তে সংশ্লিষ্টতা থাকা পুলিশ সদস্যদের একে একে গ্রেফতার দেখানো হচ্ছে। তবুও সন্তুষ্ট নয় রায়হানের পরিবার।

অভিযুক্ত সকল পুলিশ সদস্যকে গ্রেফতার না করার আগ পর্যন্ত মাঠে রয়েছেন নিহত রায়হানের মা সালমা বেগম। গত রোববার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে কাফনের কাপড় মাথায় দিয়ে আমরণ অনশণের ডাক দিয়ে দিনভর ইলেকট্রন্কি মিডিয়ায় স্ক্রল ছাড়াও দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে ছিলেন তিনি। প্রতিদিনই মিছিল-মিটিং হচ্ছে আকবরের গ্রেফতারের দাবিতে। গতকাল সোমবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের কারণে কর্মসূচি না থাকলেও আজ মঙ্গলবার থেকে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন রায়হানের এলাকাবাসী ও স্বজনেরা। রোববার অনশন কর্মসূচি চলাকালে এমনটাই জানিয়েছিলেন রায়হানের মা ও স্বজনরা।

1

রায়হান আহমদকে (৩৪) নির্যাতন করে হত্যার ঘটনায় বরখাস্ত পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। রোববার দুপুরে পাঁচ দিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য টিটু চন্দ্র দাসকে হাজির করা হয়। তবে আদালতে আসার পর তিনি জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান।

পরে তাকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়। এ পর্যন্ত দুজন সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। টিটু ছাড়াও আরেক আসামি হারুনকে শনিবার রাতে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে রায়হানকে আটকের আগে ছিনতাইয়ের অভিযোগকারী শেখ সাইদুর রহমানকে। এক সময় তাকেও ওই মামলায় গ্রেফতার দেখানো হতে পারে।

রায়হানের মৃত্যু পরবর্তী সময়ে সবচেয়ে বেশি বেকায়দায় পুলিশ বাহিনীকে ফেলেছে ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন। তার পালিয়ে যাওয়ার ঘটনা দেশ ছাড়িয়ে বিদেশেও আলোচিত হচ্ছে। দ্রুততম সময়ে তাকে গ্রেফতার করতে না পারায় নিহত রায়হানের মা সালমা বেগমও আমরণ অনশনের মতো কর্মসূচি দেন।

1

জানা গেছে, ঘটনার পরদিন ১১ অক্টোবর সোমবার বিকেল পর্যন্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়িতেই অবস্থান করছিলেন এসআই আকবর। অভিযোগ রয়েছে, তখন ফাঁড়িতে নির্যাতনে রায়হানকে হত্যার আলামত পরিষ্কার হয়ে উঠলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন একেবারেই গা ছাড়া। এই সুযোগে ছিটকে পড়ে আকবর হোসেন ভুইয়া।

অবশ্য, যাওয়ার আগে আকবর তার নিজের কাছে থাকা অস্ত্র, ব্যবহৃত মোবাইল ফোন সেট এবং সরকারি সেট দুটোই ফাঁড়িতে রেখে যান। সেই থেকে পলাতক আকবর। তাকে পালাতে সহায়তার অভিযোগে বরখাস্ত করা হয়েছে একই ফাঁড়ির এসআই হাসান উদ্দিনকে। তাকেও নজরদারিতে রাখা হয়েছে। পর্যায়ক্রমে মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।

এছাড়া, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পালিয়ে গেলেও অভিযুক্ত অন্য সদস্য পুলিশ লাইন্সেই রয়েছেন। এএসআই আশেক এলাহি, কুতুব উদ্দিন, তৌহিদ মিয়া ও সজিব এখন পুলিশ লাইন্সে বিশেষ নজরদারিতে রয়েছেন। যে কোন সময়ে তাদেরও গ্রেফতার দেখানো হতে পারে।

অন্যদিকে, পুলিশ থেকে মামলাটির তদন্তভার পিবিআইয়ে হস্তান্তর হলে সুষ্ঠু তদন্তের ব্যাপারে আশ্বস্ত হয় নিহত রায়হানের পরিবার। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তারাও নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখছেন। প্রতিদিন কোন না কোন কার্যক্রম দেখিয়ে চলছেন। তদন্তের দায়িত্ব পাওয়ার পরই পিবিআই রায়হানের লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করে। নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে ফাঁড়ির ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও গায়েব, তথ্য গোপন করাসহ এসআই আকবরকে পালাতে সহায়তা করার অভিযোগে ২১ অক্টোবর ফাঁড়ির ‘টু-আইসি’ পদে থাকা এসআই হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

2

অপরদিকে, পুলিশি হেফাজতে রায়হান হত্যাকান্ড ও এসআই আকবরের পালিয়ে যাওয়ার ঘটনার জেরে বদলি হওয়া এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া রোববার সিলেট ছেড়ে গেছেন। আজ সন্ধ্যার ফ্লাইটে নতুন দায়িত্বপ্রাপ্ত কমিশনার নিশারুল আরিফ সিলেট আসছেন বলে জানিয়েছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের। সিলেটের মানুষের ধারণা, সিলেটে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে এবং থানায় গড়ে উঠা সিন্ডিকেট ভেঙে দিতে নানা পদক্ষেপ নেবেন নতুন কমিশনার। নতুন কমিশনারের যোগদানের পর পালিয়ে যাওয়া এসআই আকবরের বিরুদ্ধে পরবর্তী করণীয় নির্দেশনাও আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

5

উল্লেখ্য, গত ১১ অক্টোবর রাত তিনটার দিকে রায়হানকে কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনে রায়হান মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী তাহমিনা আক্তার পরদিন হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। মামলায় আসামির নাম উল্লেখ করা হয়নি। মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে ওই ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন সহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করে।

রায়হান নগরীর স্টেডিয়াম মার্কেটস্থ একজন চিকিৎসকের চেম্বারে সহকারী হিসেবে চাকরি করতেন। তিনি স্ত্রী, তিন মাস বয়সী মেয়ে আলফাকে নিয়ে আখালিয়ার নেহারিপাড়ায় বসবাস করতেন।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

5 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

5 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

4 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

3 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

2 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

7 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

8 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

6 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
2