editor
প্রকাশিত: 4:28 PM, September 1, 2020
সিলেটের সময়::
সিলেট নগরীর রিকাবীবাজার ও মেডিকেল রোড এলাকায় ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন, মেয়াদহীন ঔষধ এবং বিদেশি ঔষধে আমদানিকারকের স্টিকার না থাকায় অভিযুক্ত চার প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
এসময় রিকাবী বাজার এবং মেডিকেল রোড এ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাইয়ের পাশাপাশি দৃশ্যমানস্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ প্রদান করা হয়। অভিযানে সচেতনতামূলক লিফলেট বিতরণ, ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করার নির্দেশ প্রদান করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
জনসচেতনতামূলক এ অভিযানে সহায়তা করেন মেট্রোপলিটন পুলিশ এর একটি টিম। এছাড়া জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 5 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১
4 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
7 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)