editor
প্রকাশিত: 5:45 PM, January 28, 2025
সিলেটের সময় ডেস্ক:: সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী চিকিৎসক এনামুর রহমানকে ছয়দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। রাজধানীর মিরপুর থানায় করা ছাত্র-জনতার আন্দোলনে সাগর হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিন দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাধ এনামের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। এ সময় আদালতের অনুমতি নিয়ে কথা বলেন এনামুর। তিনি বলেন, সাভারে স্থাপিত আমার হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছিলাম। আন্দোলনের শুরু থেকে ২৯০ জন গুলিবিদ্ধ রোগীর বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে আমার হাসপাতালে। আরও আহত ৫৭৬ জন বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। আমি গত নির্বাচনের পর থেকে হাসপাতাল ও বাসা ছাড়া কোথাও যাইনি। নির্বাচনের পর দলের সঙ্গে আমার সম্পর্ক ছিল না। আজকে যে মামলায় আমাকে আনা হয়েছে, সে ঘটনার কিছুই আমি জানি না। সাভার থেকে মিরপুরে এসে কোনো কর্মসূচিতে অংশ নেয়ার প্রমাণ কেউ দিতে পারবে না। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকোচ করে রিমান্ডের আদেশ দেন। এর আগে রোববার মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, গত ১৯শে জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন আসামিদের এলোপাতাড়ি গুলিতে মারা যান তিনি। এ ঘটনায় গত ২৭শে নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে। মামলায় এনামুর রহমান ৩০ নম্বর এজাহারনামীয় আসামি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে