editor
প্রকাশিত: 1:06 PM, August 8, 2026
বাংলাদেশের নৌবাহিনীর সাবেক প্রধান, সাবেক মন্ত্রী এবং সিলেটের কৃতি সন্তান মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমার সিলামে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ এশা সিলাম চকের বাজারস্থ হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) দরগাহ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শশুর ও জুবাইদা রহমানের গর্বিত পিতা মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.)-এর খাদেম ‘শাহ পরিবার’-এর উদ্যোগে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) প্রাঃ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি শাহ আব্দুল মান্নান, লন্ডন বিএনপি নেতা সাহেল শাহ, বিএনপি নেতা শেখ কামাল উদ্দিন তারেক, জাকির হোসেন ছানা। এছাড়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শাহ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
মাহফিলে মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
6 বাংলাদেশের নৌবাহিনীর সাবেক প্রধান, সাবেক মন্ত্রী এবং সিলেটের কৃতি সন্তান মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
6 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হৃদয়ে জকিগঞ্জ সিলেট-এর উপদেষ্টা মাহবুবুল
4 ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের কাঁচাবাজারগুলোতে দাম কেজিতে ১৫০ টাকা পর্যন্ত কমেছে। 5 তবে মরিচের দামে
7 গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যাপক তোলপাড়ের মুখে ‘মেসার্স সুরমা ট্রান্সপোর্ট এজেন্সি’ থেকে বিতাড়িত হয়েও থেমে নেই আলোচিত চোরাকারবারি তরিকুল।
1 সিলেটে পণ্য পরিবহন সেক্টরে চরম অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির গভীর পাঁয়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র
6 স্টাফ রিপোর্টার: 4 সিলেট নগরীর উপশহরে মো. আজহারুল ইসলাম চৌধুরী নামের এক ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ কর্মীর বাসভবন এবং
1 বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবসে আবৃত্তি সংগঠন ছাতক শাখা আয়োজন করে আবৃত্তি শ্রদ্ধাঞ্জলি। শুক্রবার (৭ আগস্ট) দুপুর
3 সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত এবং বহু যাত্রী আহত হওয়ার