editor
প্রকাশিত: 2:11 PM, October 27, 2025
রিসোর্টের নামে অনৈতিক কর্মকান্ড বন্ধের দাবীতে এক প্রতিবাদ সভা শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর রামনগর চৌমুহনী বাজারে এলাকার সর্বসাধারণের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
মাওলানা ইসমাইল আলীর সভাপতিত্বে মাওলানা শরীফ উদ্দিন ও ছাত্রনেতা কামিনুর রশিদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দীন, চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক মেম্বার মীর হোসেন আমির, মাস্টার ফয়ছল আহমদ, নয়গ্রাম কিন্ডার গার্ডেনের প্রধান পরিচালক মাওলানা খলিল আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বী হারিছ উদ্দিন, মাওলানা মো. আব্দুর রহিম, নজরুল ইসলাম, হাসান আহমদ চৌধুরী,সাবেক ছাত্রনেতা আক্তার ফারুক, দিদারুল আলম, ইয়াহইয়া, মুজিবুর রহমান শিকদার, মাওলানা কামাল উদ্দিন, রহুল আমিন শিকদার, সাহিদুর রহমান সুমন,জিহাদুল আলম,রায়হান উদ্দিন,রেজওয়ান আহমেদ প্রমুখ।
এছাড়াও প্রতিবাদ সভায় এলাকার বিশিষ্ট মুরব্বীয়ান, যুব সমাজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা অনৈতিক কর্মকান্ড বন্ধের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। সেগুলো হলো- আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তদারকি ও লাইসেন্স যাচাই। সরকার ও প্রশাসনের অনুমোদন (লাইসেন্স) নিয়ে সঠিকভাবে পরিচালনা করা। অতিথিদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট যাচাই করে রেজিস্টারে লিপিবদ্ধ কর। বুকিং বা প্রবেশের সময় অতিথির বৈধ পরিচয় নিশ্চিত করা; কোনো ভুয়া নাম বা অনৈতিক সম্পর্কের আশ্রয় যেন না নিতে পারে। হোটেল বা রিসোর্টে অশ্লীলতা, যৌন বাণিজ্য বা অনৈতিক পার্টি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা। সন্দেহজনক কার্যকলাপ দেখা দিলে সঙ্গে সঙ্গে থানা বা প্রশাসনকে জানানো। কক্ষভাড়া শুধুমাত্র বৈধ ও পরিচয় যাচাইকৃত অতিথির জন্য প্রদান করা। নিরাপত্তা ক্যামেরা (সিসিটিভি) স্থাপন ও নিয়মিত পর্যবেক্ষণ করা। নিরাপদ রিসোর্ট” বা “মাদকমুক্ত হোটেল” এমন সাইনবোর্ড প্রদর্শন করা। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন