editor
প্রকাশিত: 3:30 PM, October 8, 2025
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেছেন, রূপালী ব্যাংক দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। বর্তমান ব্যাংকিং খাতে প্রতিযোগিতার এই সময়ে গ্রাহকসেবার মান উন্নয়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই গ্রাহকদের আস্থা অর্জনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে।
প্রধান অতিথি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি শাখাকে ব্যবসায়িক লক্ষ্য অর্জনে আরও দায়িত্বশীল হতে হবে। সঞ্চয় বৃদ্ধি, ঋণ আদায়, খেলাপি ঋণ হ্রাস ও নতুন গ্রাহক সংযোজনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে হবে। রূপালী ব্যাংক আগামী দিনে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে এবং দেশের সার্বিক উন্নয়ন ও বিনিয়োগ খাতে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে উপস্থিত সবাইকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
বুধবার (৮ অক্টোবর) সিলেট নগরীর পীরেরবাজারস্থ ব্রাক লার্নিং সেন্টারের কনফারেন্স রুমে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
রূপালী ব্যাংক পিএলসির সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান কমল ভট্টাচার্য্য এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, আদায় বিভাগ-২ এর উপ-মহাব্যবস্থাপক মোঃ মাহমুদুল ইসলাম।
সভায় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল হক, জয়া চৌধুরী, বিপ্লব কুমার তালুকদার, মোহাম্মদ আশরাফ হোসেন, মাসুক-ই-এলাহী সহ সিলেট বিভাগের আওতাধীন কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন