editor
প্রকাশিত: 6:19 PM, August 26, 2024

প্রবাসী আয় বাড়াতে রেমিট্যান্সে পাঁচ শতাংশ প্রণোদনা চেয়েছেন আমিরাত প্রবাসীরা
ভিসা জটিলতা, মিশনগুলোতে হয়রানি, লাশ পরিবহনে বিড়ম্বনাসহ প্রবাসীদের সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। প্রবাসী আয় বাড়াতে রেমিট্যান্সে পাঁচ শতাংশ প্রণোদনাসহ সমস্যাগুলো নিরসন জরুরি বলে মনে করছেন তারা।
সরকার পরিবর্তনের পর রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। নতুন সরকারের প্রতি রেমিট্যান্স যোদ্ধাদের এই আস্তার জায়গাটি ধরে রাখার জন্য তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
এ ব্যাপারে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা ড. আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা।
বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএই’র প্রেসিডেন্ট কামাল হোসেন সুমন বলেন, সম্প্রতি বিভিন্ন সমস্যার কারণে আমরা রেমিট্যান্স পাঠাতে পারিনি। এখন আমরা সবাই বৈধপথে রেমিট্যান্স পাঠাতে শুরু করেছি। ভবিষ্যতে এটি আরও বৃদ্ধি পাবে।
ইনফ্লুয়েন্সার ও প্রবাসী ব্যবসায়ী হারুনুর রশিদ বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে এই দেশের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করে সমস্যাগুলোর দ্রুত সমাধান করা উচিত।
প্রণোদনা আড়াই শতাংশ থেকে পাঁচ শতাংশ করা দীর্ঘদিনের দাবি প্রবাসীদের। এ ছাড়া ভিসা জটিলতা, লাশ পরিবহনে বিড়ম্বনা, কাস্টমসে হয়রানিসহ পরিবার-পরিজনের জান-মালের নিরাপত্তার বিষয়টি তারা নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে তুলে ধরতে চান।
প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, নতুন সরকার যদি প্রবাসীদের পাঁচ শতাংশ প্রণোদনা দেয় তাহলে রেমিট্যান্সের প্রবাহ আরও বাড়বে।
প্রবাসীদের প্রত্যাশা নতুন উপদেষ্টা আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর করে জটিল সমস্যাগুলো চিহ্নিত করবেন। ২০১২ সালের পর থেকে আমিরাতে বার বার প্রবাসীরা ভিসা জটিলতা নিয়ে বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। তারপরেও প্রবাসীরা এই দেশটি থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে যোগান দিয়েছেন। এই ধারা অব্যাহত রাখতে তারা অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের সমস্যা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন।
5 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
6 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
2 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
4 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
3 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
1 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
7 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার