editor
প্রকাশিত: 2:04 PM, December 5, 2020
অনলাইন ডেস্ক:
বাজারে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে শীতের সবজি। বিভিন্ন ধরনের সবজি দিয়ে বিকেলের নাস্তায় ঘরেই তৈরি করতে পারেন মচমচে স্প্রিং রোল। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন-
উপকরণ তেল- প্রয়োজন মতো, মুরগির মাংস- ১ কাপ (হাড় ছাড়া), লবণ-স্বাদ মতো, রসুন কুচি- ১ চা চামচ, আদা কুচি- ১ চা চামচ, পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ, চিলি ফ্লেকস- ১ চা চামচ, গাজর- ১/৪ কাপ (কুচি), শিম- ১/৪ কাপ (কুচি), বাঁধাকপি- আধা কাপ (কুচি), লাল ক্যাপসিকাম- ১/৪ কাপ (কুচি), সয়া সস- আধা চা চামচ , ওয়েস্টার সস- ১ চা চামচ, টেস্টিং সল্ট- ১/৪ চা চামচ, কর্ন ফ্লাওয়ার- ১ টেবিল চামচ, স্প্রিং রোল পেস্ট্রি সিট- প্রয়োজন মতো, ময়দা- ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি :প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি ও চিলি ফ্লেকস দিয়ে কিছুক্ষণ নাড়ুন। মাংস ছোট টুকরা করে দিয়ে দিন। লবণ দিয়ে নেড়েচেড়ে ভাজুন ৫ মিনিট। চুলার আঁচ মিডিয়ামের চাইতে বেশি থাকবে। মাংস ভাজা ভাজা হয়ে গেলে সব সবজি ও সয়া সস, ওয়েস্টার সস ও টেস্টিং সল্ট দিয়ে নাড়ুন এক মিনিট। ২ টেবিল চামচ পানিতে কর্ন ফ্লাওয়ার গুলে দিয়ে দিন। আরও এক মিনিট উচ্চতাপে রেখে নাড়ুন।পেস্ট্রি সিট ফ্রিজ থেকে বের করে কাপড় দিয়ে ঢেকে রাখুন যেন শুকিয়ে না যায়। ২ টেবিল চামচ পানিতে ময়দা গুলে নিন। একটি পেস্ট্রি সিট নিয়ে ফিলিং এর সবজি দিন মাঝে। ময়দার মিশ্রণ চারদিকে লাগিয়ে ভাঁজ করে নিন। স্প্রিং রোল জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এই পর্যায়ে। খাওয়ার আগে ডুবো তেলে মচমচে করে ভেজে নিন।
S/H-(Ripa-5)
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়