editor

প্রকাশিত: 5:26 PM, April 12, 2026

রোগীদের উন্নত চিকিৎসার লক্ষ্যে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের মতবিনিময়

সিলেট আইডিয়াল সোসাইটি ক্লাবের সাথে চুক্তি স্বাক্ষর

রোগীদের উন্নত চিকিৎসার লক্ষ্যে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের মতবিনিময়

সিলেটের রোগীদের জন্য অধিকতর উন্নত এবং নিবিড় চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে ভারতের অন্যতম বৃহৎ চেইন হাসপাতাল ব্রান্ড ‘মনিপাল হাসপাতাল’ সিলেটে তাদের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে স্থানীয় হেলথকেয়ার ফেসিলিটেটর কনসাল্টেন্ট ‘সিলেট মেডিকেয়ার’-এর সহায়তায় সিলেটে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সিলেট নগরীর জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে ‘সিলেট আইডিয়াল সোসাইটি’র সদস্যদের সাথে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে একই স্থানে স্থানীয় হেলথকেয়ার ফেসিলেটেটর, রোগী ও তাদের স্বজন এবং স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে পৃথক আরেকটি সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মেডিকেয়ারের কো-ফাউন্ডার রেদা মইন রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস গ্রুপ এভিপি ভিকাশ তায়ের, মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস চিফ ম্যানেজার এবং রিজিওনাল হেড সার্ক রাম গোপাল বর্ধন, মনিপাল হাসপাতালের শিলিগুড়ি ও রাঙ্গাপানি ইউনিটের হসপিটাল পরিচালক সঞ্জয় সিংহ মাহাপাত্র, মনিপাল হাসপাতালের কনসাল্টেন্ট ও বাংলাদেশ হেড খালিদ হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট আইডিয়াল সোসাইটির প্রেসিডেন্ট ফাহিম আহমেদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ মাহবুব আহমেদ চৌধুরী।

মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস গ্রুপ এভিপি ভিকাশ তায়ের, বলেন, ভারতের বেসরকারি স্বাস্থ্যখাতে নতুন মানদণ্ড স্থাপনকারী এই হাসপাতালের ৪৯টি শাখা এবং ১২,৬০০-এর অধিক শয্যা রয়েছে। আন্তর্জাতিক রোগীদের জন্য তাদের রয়েছে বিশেষ ‘ইন্টারন্যাশনাল পেশেন্ট কেয়ার প্রোগ্রাম’। এর মাধ্যমে ভার্চুয়াল কনসালটেশন থেকে শুরু করে সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থাপনা অত্যন্ত সহজ করা হয়েছে। এখন থেকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের ২য় তলায় অবস্থিত ‘সিলেট মেডিকেয়ার’-এর মাধ্যমে রোগীরা সরাসরি মনিপাল হাসপাতালের সাথে যুক্ত হতে পারবেন। এখান থেকে রোগীরা যেসব সুবিধা পাবেন রোগ অনুযায়ী সঠিক বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচন ও অ্যাপয়েন্টমেন্ট। মেডিকেল ভিসা ও যাতায়াত সংক্রান্ত পূর্ণাঙ্গ সহায়তা। টেলিমেডিসিনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা পরামর্শ। জরুরি প্রয়োজনে দুষ্প্রাপ্য ওষুধ সংগ্রহের সহযোগিতা। ভারতের ২৪টি শহরের ৪৯টি চেইন হাসপাতালের যে কোনোটিতে ভর্তির সহায়তা। কেবল রোগী নয়, স্থানীয় চিকিৎসক ও হাসপাতালের সাথে অভিজ্ঞতা বিনিময়ের পরিকল্পনাও রয়েছে মনিপাল হাসপাতালের। প্রতিষ্ঠানের সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে সিলেটে বিশেষ প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে, যা স্থানীয় চিকিৎসকদের জন্য উন্মুক্ত থাকবে।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুস্তাকিম চৌধুরী অনি, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী বাবু, সিটি কর্পোরেশন ঠিকাদার এসোসিয়েশন-এর সভাপতি মাসুম ইফতিখার রাসুল সিহাব, সিলেট রড সিমেন্ট মালিক সমিতি সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, শাহজালাল ভার্সিটির এসিস্টেন্ট রেজিস্ট্রার কাওসার আহমেদ চৌধুরী, শাকিল আহমদ, মিদহাত মিশু, শহিদুল হক সুহেল বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দসহ ক্লাবের সদস্যবৃন্দ। সভায় মনিপাল হাসপাতাল এবং সিলেট আইডিয়াল সোসাইটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন