admin
প্রকাশিত: 11:08 PM, April 27, 2021

রোগীর মৃত্যু ঘিরে তাণ্ডব চলল দিল্লির একটি বেসরকারি হাসপাতালে
অনলাইন ডেস্ক
রোগীর মৃত্যু ঘিরে তাণ্ডব চলল দিল্লিরএকটি বেসরকারি হাসপাতালে। আইসিইউ বেড না পাওয়ার অভিযোগে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হাসপাতালে হামলা চালান রোগীর পরিবারের সদস্যরা। চিকিৎসকসহ একাধিক স্বাস্থ্যকর্মীকে মারধর করা হয়েছে। ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।
মঙ্গলবার এক অসুস্থ নারীর জন্য হন্যে আইসিইউ বেড খুঁজছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু আইসিইউ বেড মেলেনি। পরিবর্তে তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু হয়। তারপরই হিংস্র হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হাসপাতালে তাণ্ডব চালানো হয়।
সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে এক ব্যক্তিকে লাঠি হাতে হাসপাতালের কর্মীদের তাড়া করতে দেখা গেছে। হাসপাতালের ভেতরের একটি ছবিও (সত্যতা যাচাই করা যায়নি) ছড়িয়ে পড়েছে। সেখানে হাসপাতালের মেঝেতে রক্তের দাগ পড়ে থাকতে দেখা যায়।
পরে বিকালের দিকে হাসপাতালের তরফে বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার সকালের দিকে এক নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শারীরিক অবস্থা জটিল ছিল। দ্রুত তার চিকিৎসা করা হয়। কিন্তু শয্যার অভাবের কারণে রোগীকে অন্যত্র নিয়ে যেতে বলা হয়। সকাল ৮টা নাগাদ নারীর মৃত্যু হয়। তারপরই হাসপাতালে ভাঙচুর শুরু করেন রোগীর পরিবারের সদস্যরা। মারধর করা হয় হাসপাতালের কয়েকজন চিকিৎসকসহ একাধিক স্বাস্থ্যকর্মীকে। পরে হাসপাতালের নিরাপত্তারক্ষী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে