editor

প্রকাশিত: 8:25 PM, April 19, 2026

রোটারি ক্লাব অব জালালাবাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব জালালাবাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

5

সেবা ও সৌহার্দ্যের দীর্ঘ চার দশক পেরিয়ে ৪১ বছরে পদার্পণ করলো সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রোটারি ক্লাব অব জালালাবাদ।

8

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) নগরীর উপশহরস্থ অভিজাত হোটেলের হলরুমে ক্লাবটির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জমকালো আয়োজনে উদযাপন করা হয়। একই সাথে ঈদ পুনর্মিলনী এবং বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

2

ক্লাব প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী জুয়েল-এর সভাপতিত্বে এবং পিডিজি শহীদ আহমদ চৌধুরী-এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সভায় বক্তারা রোটারি ক্লাব অব জালালাবাদের দীর্ঘ ৪০ বছরের সেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং আর্তমানবতার সেবায় এই ক্লাবের অবদানকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি মিজানুর রহমান।

5

অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোটারি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পিডিজি এম আতাউর রহমান পীর, পিপি এম এ গনি, পিপি ড. তোফায়েল আহমদ, পিপি মনির উদ্দিন চৌধুরী, পিপি সেলিনা চৌধুরী, পিপি প্রফেসর ডাঃ আব্দুস সালাম, পিপি জাকির হোসেন চৌধুরী, পিপি ইঞ্জিনিয়ার সুয়েব আহমদ মতিন, রোটারিয়ান জামিল আহমদ চৌধুরী, রোটারিয়ান রোটারিয়ান হানিফ মোহাম্মদ, রোটারিয়ান লতিফা জাহাঙ্গীর, রোটারিয়ান মাহবুবুর রহমান মিলন। অনুষ্ঠানে ক্লাবের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও রোটারিয়ান পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় ঈদ পুনর্মিলনী ও বৈশাখী আড্ডা। নতুন বছর ১৪৩২-কে স্বাগত জানিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যদের মুগ্ধ করে। সংগীত ও আবৃত্তি শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

6

সভাপতির বক্তব্যে সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, ৪০ বছরের এই গৌরবময় যাত্রায় ক্লাবের প্রতিটি সদস্যের ত্যাগ ও শ্রম আমাদের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সেবা, সৌহার্দ্য ও উৎসবের এই মেলবন্ধন আমাদের আগামী দিনের পথচলায় আরও শক্তি জোগাবে।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

2 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

4 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

4 স্টাফ রিপোর্টার: 6 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

3 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
5