editor
প্রকাশিত: 6:48 PM, October 30, 2022
রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে (৩০ অক্টোবর ২০২২) রবিবার সকালে দক্ষিণ সুরমার পিরোজপুর হাজী ইছরাইল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। স্কুলের প্রধান শিক্ষিকা মোছা. রহিমা আক্তার এর সভাপতিত্বে ও রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. ইমাদ উদ্দিন আরএফএসএম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন রোটারী এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান পিপি হানিফ মোহাম্মদ পিএইচএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যসিষ্টেন্ট গভর্নর রোটারিয়ান পিপি মো. আতিকুর রেজা চৌধুরী পিএইচএফএমসি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারীয়া মো. ফারুক আহমদ, রোটারীয়ান মুজিবুল হক শিমুল। এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রোটারীয়ান হানিফ মোহাম্মদ রোটারী ইন্টারন্যাশনাল এর পরিচিতি তোলে ধরে বলেন, রোটারীয়ানরা সারাবিশ্বে আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষা উপকরণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে বলেন, তোমরা সু-শিক্ষিত হও, উচ্চ শিক্ষা অর্জন করে দেশের কল্যাণে কাজ করবে। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোনিবেশ করার আহবান জানান। রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন কর্তৃক আন্ডার এডুকেশন এন্ড লিটারেসী কর্মসূচীর আওতায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে রোটারীর চারিধারা পরীক্ষা লিখা সম্বলিত একটি বোর্ড উন্মোচন করেন রোটারীয়ান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন