editor
প্রকাশিত: 8:32 PM, November 29, 2021
রোটারী ক্লাব অব সিলেট সানসাইন এর উদ্যোগে “রোল অব রোটারী ইন এডুকেশন” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করা হয়।
ক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ সাহিদুল হক সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে করোনা মহামারীর জন্য স্কুল থেকে ঝরে পড়া শিশুদের স্কুলে ফেরানো, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ সহ সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।
ক্লাবের পাষ্ট প্রেসিডেন্ট এবং সাবেক ডেপুটি গভর্নর রোটারিয়ান আসাদুজ্জামান সায়েম এবং প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মাহবুবুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি রোটারিয়ান ডা: মন্জুরুল হক চৌধুরী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব লুটন নর্থ এর প্রেসিডেন্ট এবং লন্ডনের লুটন শহরের সাবেক মেয়র রোটারিয়ান তাহির খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী।
সেমিনারে আলোচনায় অংশ গ্রহণ করেন সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রফেসর তাহমিনা ইসলাম, নর্থ ইস্ট ইউনিভার্সিটির ডিন লেকচারার রোটারিয়ান তানভীর আহমেদ চৌধুরী, লেকচারার মাহবুবা হাসনাত উর্মি, লেফটেন্যান্ট গভর্নর রোটারিয়ান ডা: মোঃ আবদুস সালাম, রোটারী ক্লাব অব জালালাবাদের পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মাহবুব সোবহানী, সুরমা জোনের কো-অর্ডিনেটর হানিফ মোহাম্মদ, রোটারী ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ প্রমূখ। সভায় ক্লাবের নতুন সদস্য রেশমা জান্নাতুল রুমাকে পিন পরিয়ে বরন করে নেন পিডিজি রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী।
সেমিনারে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ডিষ্টিক সেক্রেটারি রোটারিয়ান এ এইচ এম ফয়সল আহমদ, পিপি রোটারিয়ান সৈয়দ আশরাফ আহমদ, ডিষ্টিক ডেপুটি গভর্নর রোটারিয়ান মাহবুবুর রহমান চৌধুরী, রোটারী ক্লাব অব সিলেট সুপ্রিম এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ এনামুল কবির, রোটারী ক্লাব অব সিলেট হোয়াইট ষ্টোনের সভাপতি রোটারিয়ান জুনেদ আহমদ,রোটারী ক্লাব অব সিলেট হলিল্যান্ড এর সভাপতি রোটারিয়ান আহমেদ সজীব, রোটারী ক্লাব অব সিলেট মহানগর এর সভাপতি রোটারিয়ান এম এ কাইয়ুম, পিপি রোটারিয়ান আমিনুর রহমান, রোটারী ক্লাব সিলেট হোয়াইট ষ্টোনের আইপিপি রোটারিয়ান আলাউদ্দীন সাব্বির, রোটারী ক্লাব অব সিলেট সুপ্রিম এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান তারেক আহমদ, পিপি এ এইচ আর রাব্বানী,পিপি আমিনুর রহমান, রোটারী ক্লাব অব সিলেট ভ্যালীর সেক্রেটারি মোঃ ইমরুল কায়েস, রোটারী ক্লাব অব সিলেট রাইজিং ষ্টার এর সেক্রেটারি নাসরিন বেগম, রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ার এর সেক্রেটারি মোঃ মাওদুদ আহমদ।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান ফাহিম আহমদ চৌধুরী, পিপি রোটারিয়ান ওয়াসিম আহমদ চৌধুরী, পিপি রোটারিয়ান মোহাম্মদ হানিফ, পিপি রোটারিয়ান আর আই চৌধুরী রিয়াদ, পিপি রোটারিয়ান হেলাল আহমদ, আইপিপি আনোয়ারুল হক, ভাইস প্রেসিডেন্ট আকরামুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়