editor

প্রকাশিত: 9:37 PM, April 3, 2026

রোববার থেকে শুরু শহীদ জিয়া গ্রন্থমেলা শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা সফলের লক্ষ্যে লেখক-সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

রোববার থেকে শুরু শহীদ জিয়া গ্রন্থমেলা শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা সফলের লক্ষ্যে লেখক-সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সিলেটে কমল সাহিত্য পরিষদের আয়োজনে “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা” সফলভাবে আয়োজনের লক্ষ্যে লেখক ও সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমল সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজু। তিনি বলেন, সিলেটের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এই গ্রন্থমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং লেখক-সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণই আয়োজনকে সফলতার দিকে এগিয়ে নেবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কবি মুহিত চৌধুরী, সাংবাদিক এমজেএইচ জামিল, কবি ও সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, সাংবাদিক ও ছড়াকার লোকমান আহমদ, সাংবাদিক রেজোয়ান আহমদ, গীতিকার কয়েছ আহমদ, জিয়া স্মৃতি পাঠাগারের প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, কবি নিশাত ফাতেমা প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন গ্রন্থমেলাকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত প্রদান করেন। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা” সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও অংশগ্রহণে গ্রন্থমেলাটি সফলভাবে সম্পন্ন হবে।

মেলার উদ্বোধনি অনুষ্ঠান ৫ এপ্রিল রবিবার বিকেল ৪টায়, সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। ৬ এপ্রিল সোমবার সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ৭ এপ্রিল মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচী, ৮ এপ্রিল বুধবার রচনা প্রতিযোগিতা, ৯ এপ্রিল বৃহস্পতিবার আবৃত্তি প্রতিযোগিতা, ১০ এপ্রিল শুক্রবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১১ এপ্রিল শনিবার ব্লাড ক্যাম্পেইন, ১২ এপ্রিল রোববার ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ১৪ এপ্রিল সোমবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এবং ১৫ এপ্রিল বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার পরিসমাপ্তি ঘটবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন