admin
প্রকাশিত: 1:11 PM, October 17, 2025
স্টাফ রিপোর্টার:
সিলেটের অনলাইন ট্রেন টিকিট কালোবাজারি ঠেকাতে এবং নগরীতে হকারদের সরিয়ে জনদুর্ভোগ লাঘবে কড়া অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার এসব বিষয়ে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে গুরুত্বপূর্ণ বার্তা দেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।
ডিসি সারওয়ার আলম জানান, আগামী ২৪ অক্টোবর থেকে অনলাইন ট্রেন টিকিট কাটার ক্ষেত্রে যাত্রীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। একজনের টিকিট অন্য কেউ ব্যবহার করতে পারবে না।
“শুরুতে কিছুটা কষ্ট হতে পারে, তবে এই সিন্ডিকেট ভাঙার জন্য এর বিকল্প নেই,” বলেন ডিসি। “ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তারা স্টেশনগুলোতে উপস্থিত থেকে এনআইডি যাচাই করবেন।”
তিনি আরও জানান, এসব পদক্ষেপের ফলে এক-দুই সপ্তাহের মধ্যে টিকিটের কালোবাজারি অনেকাংশে কমে আসবে বলে প্রশাসনের আশা।
হকার উচ্ছেদে অনড় প্রশাসন-
সিলেট নগরের ফুটপাথ দখল করে থাকা হকারদের নিয়েও কড়া অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। ডিসি বলেন, “লালদিঘির পাড়ে হকারদের জন্য নির্ধারিত স্থান প্রস্তুত। শনিবার (১৮ অক্টোবর) হবে নগরের ফুটপাথে হকার বসার শেষদিন। এরপর রোববার থেকে আর কোন হকারকে নগরের ফুটপাথে বসতে দেওয়া হবে না।”
আকাশপথে টিকিটের দাম কমানোর উদ্যোগ-
সিলেট-ঢাকা আকাশপথে টিকিটের উচ্চমূল্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডিসি সারওয়ার আলম। তিনি জানান, বিষয়টি নিয়ে সরকারি-বেসরকারি উভয় বিমান সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে এবং টিকিটের দাম নাগালের মধ্যে আনার আহ্বান জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রেজা উন নবী খান, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১