editor
প্রকাশিত: 4:43 PM, February 27, 2021
অনলাইন ডেস্ক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শুধু ডিগ্রি দেওয়া নয়, বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পের উপযোগী দক্ষ জনশক্তি তৈরিতে আরও মনোযোগী হতে হবে। বর্তমান শিক্ষাব্যবস্থা যুগোপযোগী না হওয়ায় বিদেশি কর্মীনির্ভরতা বাড়ছে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান দূরত্ব ঘুচিয়ে যৌথ সহযোগিতা বাড়াতে হবে।’আজ রাজধানীতে ‘শিল্প ও শিক্ষার সংযোগ’ শীর্ষক ওয়েবিনারে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এই ওয়েবিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। শিক্ষামন্ত্রী বলেন, ‘এই সংকট নিরসনে শিক্ষাব্যবস্থার দুর্বলতা কাটিয়ে উঠে দক্ষ জনবল তৈরিতে সরকার কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছে। আমাদের জনবহুল দেশ হওয়ায় বিদেশে কর্মী প্রেরণের কথাও ভাবতে হবে। ২০৪১ সালের রূপকল্প সবাই মিলে করতে হবে।’‘আসলে আমরা শিক্ষার্থীদের চাকরির উপযোগী করে গড়ে তুলতে পারছি না। পোশাক শিল্প মালিকরা হা-হুতাশ করেন, মিড ও সিনিয়র লেভেলের কর্মী আনতে হচ্ছে আশপাশের দেশ থেকে। এখাতে প্রচুর বিদেশি মুদ্রা বাইরে চলে যাচ্ছে। অথচ বিবিএ, এমিএ ডিগ্রিধারীর অভাব নেই। তাহলে কেন এই সংকট?’,- প্রশ্ন রাখেন তিনি।মন্ত্রী বলেন, “আসলে আমরা এদিকে যথাযথভাবে নজর দেইনি। শিক্ষকরা মনে করেন, শিল্পপ্রতিষ্ঠানগুলো শুধু মুনাফার কথা চিন্তা করে। আর শিল্পপতিরা ভাবেন প্রচলিত শিক্ষাব্যবস্থা সেকেলে। বর্তমান যুগের চাহিদা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে শিক্ষাবিদরা ওয়াকবিহাল নন।’ কোনোটি সঠিক নয়, সবাই ভবিষ্যৎমুখী। দুয়ের মধ্যকার দূরত্ব ঘুচাতে হবে।
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন