editor
প্রকাশিত: 11:22 AM, September 20, 2020
বিনা অনুমতিতে দেশ ত্যাগ ও অননুমোদিতভাবে বিদেশে অবস্থানের কারণে সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের সাময়িকভাবে বরখাস্ত হওয়া চেয়ারম্যান নাছিরুল হক শাহিনকে পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়। একইসাথে লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয় , লক্ষণাবন্দ ইউনিয়নের সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান নাছিরুল হক শাহিনকে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার গত সেপ্টেম্বরের ৯৫০ নং স্মারকে স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪(৪) (জ) ধারার অপরাধে তাকে অপসারণ করা হয়।
এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হলো বলেও গেজেট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন