editor

প্রকাশিত: 8:44 AM, October 20, 2020

লক্ষীপাশায় চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিত আশানুরূপ

লক্ষীপাশায় চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিত আশানুরূপ

গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়ন চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ইউপির সকল কেন্দ্রেই আশানুরূপ ভোটার উপস্থিতি দেখা গেছে। কিছু কিছু কেন্দ্রে পুরুষের চেয়ে নারিদের উপস্থিতি বেশি বলেও লক্ষ্য করা গেছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ আহমদ, বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী আফজল হুসেন, স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী মাহতাব উদ্দিন জেবুল, ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল আলিম তুহিন।

এদিকে সকাল সাড়ে ৯ টায় মুরাদিয়া ছুবুরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মাহমুদ আহমদ ও ধানের শীষের মনোনীত প্রার্থী আফজল হোসেন।

এসময় নৌকার প্রার্থী মাহমুদ আহমদ বলেন, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। কোথাও কোন সমস্যা নেই। উন্নয়নের প্রতিকের জয় হবে এটা আমি প্রত্যাশা করি।

ধানের শীষের প্রার্থী আফজল হোসেন বলেন, এখনো শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। শেষ পর্যন্ত এভাবে যাতে চলে এই প্রতাশায় আছি। উপ-নির্বাচনের লক্ষীপাশার জনগণ আমায় গ্রহণ করে ফেলেছে। বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে।

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন জেবুল বলেন, নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু ভাবে চলছে। এভাবে শেষ পর্যন্ত চললে বিজয় সুনিশ্চিত হবে আনারসের।

এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯ শত ১১ জন এদের মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯ শত ৪৪ আর নারী ভোটার ৮ হাজার ৯ শত ৬৭ জন।

এদিকে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার সাঈদুর রহমান। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হবে। নির্বাচনে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সর্তক  রয়েছে।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন