editor

প্রকাশিত: 5:35 PM, July 18, 2026

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

4

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল যুক্তরাজ্যের লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

4

আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত দেশ-বিদেশের প্রখ্যাত আলেম-উলামা, পীর-মাশায়েখ, মুরিদ, মুহিব্বীন ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। তীব্র গরম উপেক্ষা করেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মাহফিলে আল্লামা দুবাগী (রহ.)-এর জীবনী, কর্মময় জীবন, ইসলামী শিক্ষা বিস্তার, যুক্তরাজ্যে দ্বীনি দাওয়াত, মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা এবং মুসলিম সমাজকে সংগঠিত করতে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন দেশ-বিদেশের বিশিষ্ট আলেম-উলামা ও ইসলামী ব্যক্তিত্বরা। তাঁরা বলেন, আল্লামা দুবাগী (রহ.) ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, বিজ্ঞ মুফতি, সফল শিক্ষক, ইসলামী লেখক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও আদর্শ আজও বিশ্বের বিভিন্ন দেশে তাঁর ছাত্র ও অনুসারীদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

6

বক্তারা আরও বলেন, যুক্তরাজ্যে ইসলামী শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও প্রাতিষ্ঠানিক দাওয়াতি কার্যক্রমে আল্লামা দুবাগী (রহ.)-এর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান আজও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

2

অনুষ্ঠানের শেষপর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়

যুক্তরাজ্যের কেমডেন শাখা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি দিলওয়ার, সাধারণ সম্পাদক আফজাল

যুক্তরাজ্যের কেমডেন শাখা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি দিলওয়ার, সাধারণ সম্পাদক আফজাল

5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনে কেমডেন যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল

1 হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

4 জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। 2 সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

5 সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

5 দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর

প্রতিশ্রুতির এক মাস পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র

প্রতিশ্রুতির এক মাস পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র

8 চলতি মাসের (সেপ্টেম্বর) শুরুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে সাত দিনের মধ্যে হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যের জরুরি সভা

সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যের জরুরি সভা

7 সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের কথিত অযাচিত হয়রানি, মাত্রাতিরিক্ত রেকার বিল ও মামলা প্রদান এবং পর্যাপ্ত পার্কিং স্থানের তীব্র সংকট

1
7