editor
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩-কে সামনে রেখে বর্ণিল প্রস্তুতি শুরু হয়েছে। বৈশাখী আনন্দকে আরও উজ্জ্বল ও বৈচিত্র্যময় করে তুলতে সিলেটের জনপ্রিয় মডেল এজেন্সি ‘রানওয়ে ম্যানিয়াক’ নিয়ে এসেছে নতুন পোশাকের সমাহার এবং একঝাঁক নতুন মুখ।
সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লাক্কাতুরা চা বাগানে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ ফটোশুট। সবুজ চা বাগানের স্নিগ্ধ পরিবেশে দেশীয় ঐতিহ্যকে আধুনিকতার ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন এজেন্সির ছেলে ও মেয়ে মডেলরা।
এবারের বৈশাখী সংগ্রহে প্রাধান্য পেয়েছে আভিজাত্য ও ঐতিহ্যের মেলবন্ধন। ছেলেদের পাঞ্জাবি ও মেয়েদের শাড়িতে ব্যবহার করা হয়েছে নিপুণ হাতের কাজ এবং আকর্ষণীয় ব্লক প্রিন্ট। লাল-সাদাসহ বৈশাখী রঙের নানা শেডের পোশাকে মডেলদের দেখা গেছে ভিন্ন ভিন্ন লুকে। বিশেষ করে পাঞ্জাবির আধুনিক কাট এবং শাড়ির কারুকাজ এবারের বৈশাখে এক আলাদা আবহের সৃষ্টি করবে বলে আশা করছেন আয়োজকরা।
রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সির পক্ষ থেকে পুরো আয়োজনটির সমন্বয় করেছেন হিতাংশু দাস ইমন। ফটোশুটে অংশগ্রহণকারী নতুন ও প্রতিভাবান মডেলদের মধ্যে ছিলেন— আরাফাত, তায়েন, শুভেন্দু, খুশী, বিজিত, হীরা ও রেজুয়ান।
ক্যামেরার লেন্সে মডেলদের এই বর্ণিল রূপ ফুটিয়ে তুলেছেন আলোকচিত্রী জুবেল চৌধুরী এবং মডেলদের লুক ও মেকআপের দায়িত্বে ছিলেন মেকআপ আর্টিস্ট আবির হাসান।
আয়োজক হিতাংশু দাস ইমন জানান, আমরা সবসময় চেষ্টা করি দেশীয় সংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে আধুনিক রূপে উপস্থাপন করতে। এবারের বৈশাখী কালেকশনে আমরা ঐতিহ্যের সাথে স্বাচ্ছন্দ্যের বিষয়টি মাথায় রেখেছি। লাক্কাতুরা চা বাগানের প্রাকৃতিক প্রেক্ষাপটে আমাদের এই ফটোশুট পোশাকগুলোর নান্দনিকতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
8 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
2 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
8 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
7 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
4 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬